পলিট ব্যুরো মিডিয়ার উপর পুনরায় হামলার তীব্র নিন্দা করছে

Author
ওয়েবডেস্ক প্রতিবেদন

Strongly Condemn Yet Another Assault on the Media

৩অক্টোবর,২০২৩,মঙ্গলবার

ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-এর পলিট ব্যুরো একটি এফআইআর-এর ভিত্তিতে একাধিক সাংবাদিক, স্ট্যান্ড-আপ কৌতুকশিল্পী, ব্যঙ্গশিল্পী, বিজ্ঞানী, সাংস্কৃতিক ইতিহাসবিদ এবং সামাজিক ভাষ্যকারদের বাড়িতে ভোরবেলায় দিল্লি পুলিশের পক্ষ থেকে অভিযানের তীব্র নিন্দা করে। এই এফআইআর-এ দানবীয় ইউএপিএ-এর একাধিক ধারাও যুক্ত করা হয়েছে।

এটি গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার মৌলিক অধিকারের ওপর নির্লজ্জ আক্রমণ। বিগত নয় বছরে মোদি সরকার বিবিসি, নিউজলন্ড্রি, দৈনিক ভাস্কর, ভারত সমাচার, কাশ্মির ওয়ালা, দ্য ওয়্যার ইত্যাদির মতো বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানকে দমন, হয়রানি এবং ভয় দেখানোর জন্য নিজেদের তদন্তকারী সংস্থাগুলোকে নিয়োগ করেছে এবং এখন নিউজক্লিকের সাথে যুক্তদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

ক্ষমতাধারীদের চোখে চোখে রেখে সত্য কথা বলা গণমাধ্যম সংস্থা এবং সাংবাদিকদের বিরুদ্ধে এত বড় আকারের স্বৈরাচারী হামলা কোনভাবেই বরদাস্ত করা যায় না।

বিবেক রক্ষাকারী মিডিয়াকে লক্ষ্য করে এই নিপীড়ন ও তাদের দমন করার এই ধরনের প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো সমস্ত ভারতীয় গণতান্ত্রিক মানসিকতাসম্পন্ন দেশপ্রেমিকদের কাছে প্রতিবাদ করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।


প্রকাশ: ০৩-অক্টোবর-২০২৩

Date: Tuesday, October 3, 2023

STRONGLY CONDEMN YET ANOTHER ASSAULT ON THE MEDIA

The Polit Bureau of the Communist Party of India(Marxist) strongly condemns the early morning raids on homes of several journalists, stand-up comedians, satirists, scientists, cultural historians and commentators by the Delhi police on the basis of a FIR that invokes several sections of the draconian UAPA.

This is a brazen assault on the media and the fundamental right to freedom of expression. During the last nine years the Modi government has deployed investigation agencies to suppress, harass and intimidate various media houses like the BBC, Newslaundry, Dainik Bhaskar, Bharat Samachar, the Kasmir Walla, the Wire etc., and now raiding all those connected with the NewsClick.

Such a large-scale authoritarian assault against media organizations and journalists who speaks truth to power is totally unacceptable.

The Polit Bureau of the Communist Party of India(Marxist) calls upon all Indian democratic minded patriots to rise in unison to protest against such a systematic conspiracy to target, persecute and suppress the media that is meant to be the conscience keeper.

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 03-Oct-23 15:19 | by 4
Permalink: https://cpimwestbengal.org/strongly-condemn-yet-another-assault-on-the-media
Categories: Press Release
Tags: assault on media, bjp, modi govt 2.0
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড