প্যালেস্তাইনে ঘটে চলা গণহত্যার প্রতিবাদে বাম দলগুলির যৌথ বিবৃতি

Author
ওয়েবডেস্ক প্রতিবেদন

Left parties call for protest

৬ নভেম্বর,সোমবার,২০২৩

বাম দলগুলি - সিপিআই(এম), সিপিআই, সিপিআই(এমএল), এআইএফবি এবং আরএসপি - নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

অবিলম্বে প্যালেস্তিনীয়দের এই গণহত্যা বন্ধ করতে হবে

বাম দলগুলি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানায়। বাম দলগুলির পক্ষে দাবি করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং ইস্রায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্যালেস্তিনীয়দের গণহত্যার জন্য অর্থ জোগান, অস্ত্র সরবরাহ এবং সমর্থন বন্ধ করতে হবে। ৭-১০ নভেম্বর ২০২৩ এর মধ্যে যখন মার্কিন পররাষ্ট্র সচিব এন্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে ,দুই এর সাথে দুই, মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন সেই সময়েই এই প্রতিবাদ কর্মসূচী পালিত হবে।

মার্কিন-ইস্রায়েল জোটের দ্বারা প্যালেস্তিনীয়দের গণহত্যাকে সমর্থন করা থেকে বিরত থাকতে এবং অবিলম্বে যুদ্ধবিরতির জন্য বিশ্বব্যাপী আহ্বানে যোগ দেওয়ার জন্য বাম দলগুলি মোদি সরকারের প্রতি দাবি জানায়।

বাম দলগুলির রাজ্য ইউনিটগুলি নিজেদের রাজ্যে এই প্রতিবাদ কর্মসূচীর পদ্ধতি নির্ধারণ করবে।

স্বাক্ষর

(সীতারাম ইয়েচুরি), সাধারণ সম্পাদক, সিপিআই(এম)

(ডি. রাজা), সাধারণ সম্পাদক, সিপিআই

(জি. দেবরাজন), সাধারণ সম্পাদক, এআইএফবি

(দীপঙ্কর ভট্টাচার্য), সাধারণ সম্পাদক, সিপিআই(এমএল)-লিবারেশন

(মনোজ ভট্টাচার্য), সাধারণ সম্পাদক, আরএসপি


প্রকাশ: ০৬-নভেম্বর-২০২৩

Date: Monday, November 6, 2023

The Left parties – CPI(M), CPI, CPI(ML), AIFB and RSP - have issued the following statement:

Immediately Stop this Genocide of Palestinians

The left Parties call for protest actions against US Imperialism, demanding that USA must ensure an immediate ceasefire and stop financing, arming and supporting the Israeli defense forces’ genocide of Palestinians, between 7-10 November 2023 when the US Secretary of State Antony Blinken and Defence Secretary Lloyd Austin would be coming to India to attend the 2+2 Ministerial dialogue with Indian Defense and External Affairs ministers.

The Left Parties call upon the Modi government to stop endorsing the US-Israeli genocide of Palestinians and to join the global call for an immediate ceasefire.

The state units of the Left Parties will decide the modalities of these protest actions in respective states.

Sd/-

(Sitaram Yechury), General Secretary, CPI(M)

(D. Raja), General Secretary, CPI

(G. Devarajan), General Secretary, AIFB

(Dipankar Bhattacharya), General Secretary, CPI(ML)-Liberation 

(Manoj Bhattacharya), General Secretary, RSP

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 06-Nov-23 19:20 | by 4
Permalink: https://cpimwestbengal.org/left-parties-call-for-protest
Categories: Press Release
Tags: assaults on palestinians, israel, modi govt 2.0, palestine, us imperialism
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড