প্যালেস্তিনীয় সংহতির বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রত্যাহার করতে হবে - পলিট ব্যুরোর বিবৃতি

Author
ওয়েবডেস্ক প্রতিবেদন

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিটব্যুরো মহরমের মিছিলে প্যালেস্তিনীয় পতাকা ওড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলাগুলি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছে। জানা গেছে যে এই মামলাগুলি জম্মু ও কাশ্মীর, বিহার, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডে বি

Withdraw Criminal Cases against Palestinian Solidarity

১৯ জুলাই,২০২৪

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিটব্যুরো মহরমের মিছিলে প্যালেস্তিনীয় পতাকা ওড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলাগুলি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছে। জানা গেছে যে এই মামলাগুলি জম্মু ও কাশ্মীর, বিহার, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডে বিজেপি এবং ভিএইচপি নেতাদের অভিযোগের ভিত্তিতে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর কঠোর ধারাগুলির অধীনে দায়ের করা হয়েছে।

যেখানে মামলা দায়ের করা হয়েছে সেই রাজ্যগুলির বেশিরভাগই বিজেপি এবং তার সহযোগীদের দ্বারা শাসিত বা সরাসরি কেন্দ্রশাসিত রাজ্য। বিজেপি নেতৃত্বাধীন সরকার প্যালেস্তাইন রাষ্ট্রকে সমর্থন করার দাবি করে, কিন্তু এই মামলাগুলি দায়ের করা তাদের স্বরূপ প্রকাশ করেছে। এটা স্পষ্ট যে প্যালেস্তাইনের প্রতি ভারতীয় জনগণের সমর্থন তারা সহ্য করতে পারে না।

সিপিআই(এম) এই মামলাগুলি প্রত্যাহার এবং প্যালেস্তাইনের প্রতি সমর্থন প্রকাশ করার জন্য যাদের আটক, গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানায়। কেন্দ্রীয় সরকারের উচিত দ্ব্যর্থহীনভাবে প্যালেস্তাইনের প্রতি তার সহমর্মিতা প্রকাশ করা, এবং একই সাথে দাবি করা উচিত ইস্রায়েলকে তাদের দখলীকৃত সমস্ত অঞ্চল থেকে নিজদের প্রত্যাহার করতে হবে এবং ১৯৬৭-এর পূর্বের সীমান্ত বজায় রাখতে হবে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী গণ্য করে প্যালেস্তাইনের রাষ্ট্র পরিচয় পুনরুদ্ধারের।


প্রকাশ: ১৯-জুলাই-২০২৪

The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:

Withdraw Criminal Cases against Palestinian Solidarity

The Polit Bureau of the Communist Party of India (Marxist) demands the immediate withdrawal of criminal cases filed against people for waving Palestinian flags during Muharram processions. It has been reported that these cases were filed in Jammu and Kashmir, Bihar, Madhya Pradesh and Jharkhand under stringent sections of Unlawful Activities Prevention Act (UAPA) and Bharatiya Nyaya Sanhita (BNS) upon complaints made by BJP and VHP leaders.

Most of these states where the cases were filed are governed by the BJP and its allies or under the direct governance of the central government. The BJP-led government claims to support the Palestinian State, but the filing of these cases exposes its true face. It is unable to tolerate Indian people’s support to Palestine.

The CPI(M) demands the withdrawal of these cases and immediate release of all those who are detained, arrested for expressing their support to Palestine. The central government should unequivocally express its solidarity with Palestine, demand Israel to withdraw from all the territories it had occupied and restore the Statehood of Palestine, with pre-1967 borders and East Jerusalem as the capital.

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 19-Jul-24 19:21 | by 6
Permalink: https://cpimwestbengal.org/withdraw-criminal-cases-against-palestinian-solidarity
Categories: Press Release
Tags: palestine, pb statement, polit bureau, solidarity
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড