কি করবেন আপনি...!!! হাতে মোমবাতি ধরবেন, না পেট্রোলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করবেন..? - শমীক লাহিড়ী

Author
ওয়েবডেস্ক প্রতিবেদন

what will you do - Holding candle or protest against rise in petroleum price? _Samik Lahiri
শনিবার,৪এপ্রিল ২০২০

আমরা সবাই এখন মেতে আছি হারিকেন না মোমবাতি না প্রদীপ এই নিয়ে। এটা হলে কি হবে - ভালো না খারাপ! দেশটা গণতান্ত্রিক না তান্ত্রিক - কোন পথে চলবে, এই নিয়ে বিতর্ক তুঙ্গে। দেশে হটাৎ করে বিদ্যুৎ এর চাহিদা নেমে গেলে ন্যাশনাল গ্রিডের হাল কি হবে, তা নিয়েও বিস্তর চর্চা চলছে।

৯ টায় ৯ মিনিটের বক্তৃতা, ৫/৪ তারিখে রাত ৯টায় ৯মিনিটের অন্ধকার, সাথে ৯ মিনিটের মোমবাতি জ্বালালে মঙ্গলের দশায় করোনার মৃত্যু - এটা কি কুসংস্কার নয়! এইসব আলোচনায়, তর্ক-বিবাদে মত্ত দেশবাসী।

কিন্তু একবারও আলোচনা হচ্ছে না, বিশ্বের বাজারে তেলের দাম সর্বনিম্ন বিগত আড়াই দশকের মধ্যে, কিন্তু লকডাউনের এই বাজারেও মোদি সরকার পেট্রোল- ডিজেলের দাম বাড়িয়ে দিল।

মোদিজি যখন ক্ষমতায় এসেছিলেন তখন ব্যারল পিছু কাঁচা তেলের দাম ছিল ১০৭.০৯ মার্কিন ডলার এখন সেটা ২০ ডলার মাত্র। অর্থাৎ ৫ ভাগেরও বেশী দাম কমেছে। মোদিজি যেদিন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন পেট্রোল ও ডিজেলের দাম ছিল যথাক্রমে ৭১.৪১টাকা ও ৫৫. ৪৯ টাকা। আর বিশ্ববাজারে এখন তেলের দাম ১/৫ ভাগ অথচ তেলের দাম মোদিজি বাড়িয়ে করলেন ৭৩.৩০ টাকা আর ডিজেল ৬৫.৬২ টাকা। কেন? কোন যুক্তিতে? আলোচনা হচ্ছে? না, হচ্ছে না। আমি আপনি ব্যস্ত এখন হারিকেন-মোমবাতি নিয়ে।

একইভাবে এই দুঃসময়ে স্বল্প সঞ্চয়ে সুদের হার কমলো। মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেন নিম্ন মধ্যবিত্ত ও প্রবীণ নাগরিকবৃন্দ। কেন কমানো হ'ল - দারুণ রাগে কেউ যুদ্ধ করতে চাইলেন? সবাই ব্যস্ত কাঁসরঘণ্টা নিয়ে। এর সুফল-কুফল নিয়ে তখন প্রবল বিতর্কে মজে দেশবাসী।

আপাতভাবে সফল মোদি - বিজেপি, আমার আপনার দৃষ্টি ঘুরিয়ে দিতে। মনে করার কোনও কারণ নেই মোদিজির ভাষন শুধু কুসংস্কার বা সাম্প্রদায়িক মনোভাবের প্রতিফলন। দক্ষিণপন্থার অর্থনীতির এজেন্ডাই হল লুন্ঠন। করোনার বাজারে লুন্ঠন চালিয়ে যাওয়ার জন্যই আপনার-আমার হাতে ঘণ্টা- হারিকেন ধরিয়ে দিচ্ছে লুন্ঠনের কারিগর মোদি সরকার।

কি করবেন আপনি? ঘন্টা-হ্যারিকেন ধরে দাঁড়িয়ে লুন্ঠিত হবেন? না কি বাইরে একটা পোস্টার লিখে টাঙিয়ে দেবেন - করোনা মহামারীর সময়ে লুঠ বন্ধ করো।

প্রকাশ: ০৪-এপ্রিল-২০২০

Saturday,4 April 2020

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 04-Apr-20 15:52 | by 3
Permalink: https://cpimwestbengal.org/what-will-you-do-holding-candle-or-protest-against-rise-in-petroleum-price-_samik-lahiri
Categories: Current Affairs
Tags: covid-19, modi govt 2.0, oil price hike, petrol
শেয়ার:
সেভ পিডিএফ:

লেখক/কিওয়ার্ড