সমস্ত দেশের সরকারের কাছে করোনা মোকাবিলায় সংহতির আবেদন জানালেন ইউনাইটেড নেশন্স'র সেক্রেটারি জেনারেল আন্তনিও গাটারেস

Author
ওয়েবডেস্ক

UN Secretary-General Antonio Guterres Calls On All  Every Government

প্রকাশ: ০৫-এপ্রিল-২০২০

ইউনাইটেড নেশন্স'র সেক্রেটারি জেনারেল আন্তনিও গাটারেস একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। তিনি সব দেশের সরকারের কাছে আবেদন রেখেছেন। করোনা ভাইরাসের সংক্রমণে কোভিড-১৯ এর মোকাবিলায় এই মুহূর্তে গোটা পৃথিবীতেই মহামারী চলছে। এই অবস্থায় সমস্ত দেশকে একে অন্যের পাশে দাঁড়াতে হবে, এক আন্তর্জাতিক সংহতি স্থাপন করতে হবে। এই ভিডিও বার্তায় তিনি উল্লেখ করেছেন সংহতি গড়ে তোলার এই দায়িত্ব পালনে সবাইকেই এগিয়ে আসতে হবে। তার কথায় উঠে এসেছে মহামারী রুখতে প্রয়োজনীয় কর্তব্য - " As Nations United and As People United".

ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে মানুষের মধ্যে অযথা আতংককে ভাইরাল হতে দেওয়া যাবে না বলেও উল্লেখ করেছেন তিনি। এই কাজে সক্রিয়তার মানে হবে যাবতীয় নিস্ক্রিয়তার অবসান ঘটান। বিজ্ঞান এখনও অবধি এই লড়াইতে জেতার জন্য নির্দিষ্ট কয়েকটি পদ্ধতির কথা উল্লেখ করেছে - সেগুলি হল চিহ্নিতকরণ (Detect), পরীক্ষার ব্যাবস্থা (Test), চিকিৎসার আয়োজন ( Treat) এবং বিচ্ছিন্নকরণ ব্যাবস্থা (isolate)। সব দেশকেই এই ব্যবস্থাগুলি অবিলম্বে ব্যাপকভাবে প্রয়োগ করতে বলা হচ্ছে।

তার বার্তায় তিনি স্পষ্ট করেছেন এই ভাইরাসের আক্রমণে কেউই সুরক্ষিত নন যদি না প্রত্যেকে তাদের কর্তব্য পালন করেন। যারা ইতিমধ্যেই প্রান হারিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর প্রকরণ একটাই - এই সংক্রমণের বিপদ সবচেয়ে বেশি গরীব মানুষদের, যাদের কোনোরকম স্বাস্থ্যপরিষেবা কেনার ক্ষমতা নেই । এদের বাঁচাতে এগিয়ে আসতে হবে সরকারকেই।

সবার সামনে উন্মুক্ত এই বিপদের মোকাবিলায় কোনোরকম ত্রুটির সুযোগ না রেখেই দ্রুত সমস্যার সমাধানে ব্রতী হতে হবে সবাইকে - এই আশা প্রকাশ করেছেন আন্তনিও গাটারেস।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

https://youtu.be/riKzZPlEWfA

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 05-Apr-20 16:42 | by 2
Permalink: https://cpimwestbengal.org/un-secretary-general-antonio-guterres-calls-on-all-every-government
Categories: Current Affairs
Tags: covid-19, unitednations
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড