অন্যায় করেই যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প - মৃদুল দে

Author
ওয়েবডেস্ক প্রতিবেদন

Trump Remains On Transgression - Mridul Dey

তারিখঃ ৯ জুলাই, ২০২০ - বৃহস্পতিবার

আমেরিকা-চিন বাণিজ্য চুক্তির সময়ঃ ছবি- সোশ্যাল মিডিয়া

ট্রাম্প প্রশাসন রাষ্ট্রসঙ্ঘকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু )থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে । কোভিড-১৯ সংক্রমনের সফল মোকাবিলার জন্য ট্রাম্প গোড়ায় চীনের প্রশংসা করেছিল । অন্যান্য দেশে যখন সংক্রমন কমছে এবং আমেরিকায় দ্রুত বাড়ছে তখন ট্রাম্পের সুর সম্পূর্ণ পাল্টে যায় । কারণ নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন ।

WHO Cheif for Trump
ছবিঃ সোশ্যাল মিডিয়া

দিশেহারা ট্রাম্প সময়মতো সতর্ক না করার জন্য এবং' চীনের ভুল তথ্য ছড়ানোর ' জন্য হু'র বিরুদ্ধে অভিযোগ তোলে । হু তথ্য দিয়ে দেখায় সতর্ক করা সত্ত্বেও তুড়ি মেরে ট্রাম্প এই বিপদ উড়িয়ে দিয়ে আগাম কোন ব্যবস্থা নেয়নি এবং চরম অবহেলা ও ব্যর্থতা ঢাকতে চীন ও হু'র ঘাড়ে দোষ চাপানোর খেলা শুরু করে । এতে কোন লুকোচুরি নেই ।ট্রাম্পের বক্তব্যের রেকর্ড থেকেই সেটা পরিষ্কার।

বর্তমান অবস্থা কী!

২০ জানুয়ারি থেকে ৮ জুলাই ২০২০ পর্যন্ত আমেরিকায় ( লোকসংখ্যা ৩২.৫ কোটি ) আক্রান্ত ২৯ লক্ষ ২৩ হাজার, মৃত্যু ১ লক্ষ ৩০ হাজারের বেশি ।

আমেরিকায় সংক্রমনের চিত্রঃ ছবি- সোশ্যাল মিডিয়া - সোশ্যাল মিডিয়া

চীনে ২৯ ডিসেম্বর ২০১৯ থেকে(লোকসংখ্যা ১৪০ কোটি) ৮ জুলাই পর্যন্ত আক্রান্ত ৮৫,৩৬৬ এবং মৃত ৪,৬৪৮ ।

নির্বাচনের আগে এ জ্বালা ট্রাম্প সইতে পারছে না । নির্বাচনের দোরগোড়ায় এটা ট্রাম্পের এমন দু:সহ জ্বালা যে ভারতকেও তাতাচ্ছে চীনের বিরুদ্ধে, ভারতের পক্ষ নিয়ে চীন- ভারত বিরোধে গায়ে পড়ে নাক গলাচ্ছে যদিও অন্তত এই একটি বিষয়ে মোদী সরকার আমল দেয়নি । চীনকে যুদ্ধের ভয় দেখাচ্ছে, চারদিক থেকে চীনকে প্রায় পাঁচ বছর ধরে সামরিক দিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে । চীন এই ভাইরাস রুখতে গোটা দুনিয়াকে সাহায্য করে যাচ্ছে আর ট্রাম্প প্রশাসন অন্যদের সাহায্য দূরে থাক, নিজেরাই হাবুডুবু খাচ্ছে, পৃথিবীরও বিপদ গুরুতর করে তুলছে ।

প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির বিরোধিতায় ক্ষুব্ধ ট্রাম্প - ছবিঃ সোশ্যাল মিডিয়া

হু থেকে সরে আসা আমেরিকার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টি সমর্থন করেনি, চিকিৎসা বিজ্ঞানীরা বাধা দিয়ে যাচ্ছেন । দুনিয়ার কেউ ট্রাম্পের পাশে দাঁড়ায়নি।

এক অন্যায় রক্ষা করতে পরপর বিপজ্জনক অন্যায় করেই যাচ্ছেন ট্রাম্প ।

প্রকাশ: ০৯-জুলাই-২০২০

Date: 9 July, 2020

আমেরিকা-চিন বাণিজ্য চুক্তির সময়ঃ ছবি- সোশ্যাল মিডিয়া

ট্রাম্প প্রশাসন রাষ্ট্রসঙ্ঘকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু )থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে । কোভিড-১৯ সংক্রমনের সফল মোকাবিলার জন্য ট্রাম্প গোড়ায় চীনের প্রশংসা করেছিল । অন্যান্য দেশে যখন সংক্রমন কমছে এবং আমেরিকায় দ্রুত বাড়ছে তখন ট্রাম্পের সুর সম্পূর্ণ পাল্টে যায় । কারণ নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন ।

WHO Cheif for Trump
ছবিঃ সোশ্যাল মিডিয়া

দিশেহারা ট্রাম্প সময়মতো সতর্ক না করার জন্য এবং' চীনের ভুল তথ্য ছড়ানোর ' জন্য হু'র বিরুদ্ধে অভিযোগ তোলে । হু তথ্য দিয়ে দেখায় সতর্ক করা সত্ত্বেও তুড়ি মেরে ট্রাম্প এই বিপদ উড়িয়ে দিয়ে আগাম কোন ব্যবস্থা নেয়নি এবং চরম অবহেলা ও ব্যর্থতা ঢাকতে চীন ও হু'র ঘাড়ে দোষ চাপানোর খেলা শুরু করে । এতে কোন লুকোচুরি নেই ।ট্রাম্পের বক্তব্যের রেকর্ড থেকেই সেটা পরিষ্কার ।

বর্তমান অবস্থা কী!

২০ জানুয়ারি থেকে ৮ জুলাই ২০২০ পর্যন্ত আমেরিকায় ( লোকসংখ্যা ৩২.৫ কোটি ) আক্রান্ত ২৯ লক্ষ ২৩ হাজার, মৃত্যু ১ লক্ষ ৩০ হাজারের বেশি ।

আমেরিকায় সংক্রমনের চিত্রঃ ছবি- সোশ্যাল মিডিয়া

চীনে ২৯ ডিসেম্বর ২০১৯ থেকে( লোকসংখ্যা ১৪০ কোটি ) ৮ জুলাই পর্যন্ত আক্রান্ত ৮৫,৩৬৬ এবং মৃত ৪,৬৪৮ ।

নির্বাচনের আগে এ জ্বালা ট্রাম্প সইতে পারছে না । নির্বাচনের দোরগোড়ায় এটা ট্রাম্পের এমন দু:সহ জ্বালা যে ভারতকেও তাতাচ্ছে চীনের বিরুদ্ধে, ভারতের পক্ষ নিয়ে চীন- ভারত বিরোধে গায়ে পড়ে নাক গলাচ্ছে যদিও অন্তত এই একটি বিষয়ে মোদী সরকার আমল দেয়নি । চীনকে যুদ্ধের ভয় দেখাচ্ছে, চারদিক থেকে চীনকে প্রায় পাঁচ বছর ধরে সামরিক দিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে । চীন এই ভাইরাস রুখতে গোটা দুনিয়াকে সাহায্য করে যাচ্ছে আর ট্রাম্প প্রশাসন অন্যদের সাহায্য দূরে থাক, নিজেরাই হাবুডুবু খাচ্ছে, পৃথিবীরও বিপদ গুরুতর করে তুলছে ।

প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির বিরোধিতায় ক্ষুব্ধ ট্রাম্প - ছবিঃ সোশ্যাল মিডিয়া

হু থেকে সরে আসা আমেরিকার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টি সমর্থন করেনি, চিকিৎসা বিজ্ঞানীরা বাধা দিয়ে যাচ্ছেন । দুনিয়ার কেউ ট্রাম্পের পাশে দাঁড়ায়নি ।

এক অন্যায় রক্ষা করতে পরপর বিপজ্জনক অন্যায় করেই যাচ্ছেন ট্রাম্প ।

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 09-Jul-20 12:42 | by 2
Permalink: https://cpimwestbengal.org/trump-remains-on-transgression
Categories: Current Affairs
Tags: covid19., cpim, donaldtrump
শেয়ার:
সেভ পিডিএফ:

লেখক/কিওয়ার্ড