লকডাউনের মধ্যেই তৃণমূলের তান্ডব হাসনাবাদে

Author
ওয়েবডেস্ক

TMC Hooliganism in Hasnabad

প্রকাশ: ১৮-এপ্রিল-২০২০

করোনা আবহে মানুষ আতঙ্কিত। লকডাউন চলছে।হাতে কাজ নেই, ঘরে খাবার নেই।এই উদ্ভূত পরিস্থিতিতে মানুষ দিশেহারা হয়ে খাদ্যের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছে। তাঁদের পাশে দাঁড়াতে স্হানীয় ইটভাটার মালিকরা বৃহস্পতিবার রাতে আলোচনায় বসে।কী ভাবে এই সমস্ত গরিব মানুষের হাতে খাবার পৌঁছে দেওয়া যায় সেই আলোচনা যখন চলছে তখন তৃণমূলের বাইক বাহিনী সেখানে গিয়ে এলোপাতারি বোমা ফাটাতে থাকে।ভাটার মালিকদের উপর আক্রোশের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। অভিযোগ উত্তর২৪পরগনা জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার হাসনাবাদ এলাকার২১টি ইটভাটার মালিকদের উপর শুরু করে জবরদস্তি।

দলীয় পদ, প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে ইটভাটার মালিকদের প্রস্তাব দেয় লকডাউন চলাকালীন ইটভাটা চালুর সব ব্যবস্থা তিনি করবেন।বদলে তাঁকে প্রতি ভাটা থেকে নগদ ২লক্ষ টাকা, পাঁচ হাজার ইট,প্রতিটি শ্রমিকের২৫০০টাকা মজুরি বৃদ্ধি এবং সেই সাথে প্রতিটি ভাটায় অন্তত পাঁচজন করে তৃণমূলের কর্মীদের নিয়োগ করতে হবে।এই প্রস্তাবে রাজি হয়নি ইটভাটার মালিকরা।তৈরি হয় আক্রোশ।ইতিমধ্যে খাদ্য না পেয়ে কর্মহীন মানুষ প্রতিবাদ করতে শুরু করেছে।যার কারণে পায়ের তলার মাটি অনেকটাই আলগা হয়েছে বাবু মাস্টারের। ইতিমধ্যে লোকসভা নির্বাচনে তৃনমুলের খারাপ ফল হওয়ার পর থেকে এলাকার তৃনমুলের দুষ্কৃতি ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টারের প্রভাব কমতে থাকে। সন্দেশ খালিতে তৃনমুল ও বিজেপির সংঘর্ষ হয়ে প্রানহানীর ঘটনার পর থেকে বেশ চাপে ছিলেন ফিরোজ কামাল গাজী। এবার এই বিক্ষোভ শুরু হলে তাই আর দেরি না করে এলাকা পুনরুদ্ধারে নিজস্ব কায়দায়৭০-৮০জনের বাইকবাহিনী নিয়ে লকডাউন উপেক্ষা করে তান্ডব চালায় হাসনাবাদের মুরারীশাহ গ্রাম পঞ্চায়েতের মসজিদ মোড় এলাকায়।বেশ কয়েকটি বোমাবাজি করে এবং বাবু মাস্টার জিন্দাবাদ জয়ধ্বনি দিতে থাকে।

এলাকার জনগনকে ভীত সন্ত্রস্ত করতেই মুলত লকডাউন উপেক্ষা করে এই তান্ডব চালানো। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাসনাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী।পালিয়ে যেতে বাধ্য হয় তৃণমূলের বাইকবাহিনী।অভিযোগ গোটা ঘটনা মুরারীশাহ চৌমাথায় দাঁড়িয়ে এই চিত্রনাট্যটি পরিচালনা করে বাবু মাস্টার।বাইকবাহিনীর নেতৃত্বে ছিলেন মুরারীশাহ গ্রাম পঞ্চায়েতের প্রধান ওহাব, পঞ্চায়েতের সদস্য আজগার গাজী ।যদিও এই ঘটনার এখনো কোন অভিযোগ থানায় জমা পড়ে নি।ভীতসন্ত্রস্ত গোটা হাসনাবাদ। প্রসঙ্গত উল্লেখ্য লকডাউনের শুরুতেই সিআইটিইউ এর পক্ষ থেকে ইটভাঁটা সহ অন্যান্য ক্ষেত্রে সবেতন ছুটির দাবী করা হয়েছিল।

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 18-Apr-20 15:26 | by 4
Permalink: https://cpimwestbengal.org/tmc-hooliganism-in-hasnabad
Categories: Current Affairs
Tags: hasnabad, hooliganism, tmc, wblockdown
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড