এনপিআর নিয়ে রাজ্যের বিবৃতি দাবি করলেন সূর্য মিশ্র


প্রকাশ: ১৬-মার্চ-২০২০
এনপিআর নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান স্পষ্ট করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করলেন সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক সূর্য মিশ্র। রবিবার ফেসবুকে তিনি লিখেছেন, এনপিআর নিয়ে মুখ্যমন্ত্রী জনসভায় যাই বলুন না কেন সরকারিভাবে কী পদক্ষেপ নিয়েছেন তা এখনও জানা যায়নি। আমরা এই বিষয়ে অবিলম্বে একটি সরকারি বিবৃতি দাবি করছি।
এই প্রসঙ্গে কেরালা সরকারের অবস্থানের উদাহরণও টেনেছেন সূর্য মিশ্র। তিনি বলেছেন, কেরালার মুখ্যমন্ত্রীর ঘোষণা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে কেরালা কেবল জনগণনার পক্ষে কাজ করবে, এনপিআর নিয়ে নয়। ইতিমধ্যে দেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্যসমূহের সরকারগুলি এখন এনপিআর না করার পক্ষে অবস্থান স্পষ্ট ভাবে ঘোষণা করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত রাজ্য সরকার এনপিআর নিয়ে কী ভূমিকা পালন করবে তা পরিষ্কার নয়। তাই আমরা সরকারি বিবৃতি দাবি করছি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখে সিএএ-এনআরসি’র বিরোধিতা করলেও এনপিআর নিয়ে প্রথম দিকে চুপ করে ছিলেন। এমনকি এনপিআর জনগণনার অংশ বলে তাতে অংশগ্রহণের আবেদনও করেছিলেন। কিন্তু পরে বামপন্থীদের আন্দোলনের চাপে তিনি জনসভায় বলতে থাকেন যে পশ্চিমবঙ্গে এনপিআর করতে দেওয়া হবে না। যদিও তাঁর দলের পরিচালিত পৌরসভাগুলি এনপিআর রূপায়ণের জন্য নোটিস দিয়েছিল। এই অবস্থায় আগামী ১ এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকার এনপিআর’এ নাম নথিভূক্তির প্রক্রিয়া শুরু করতে চলেছে। ওইদিন দিল্লিতে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নাম নথিভূক্ত করা হবে বলে জানানো হয়েছে। এনপিআর, এনআরসি, সিএএ নিয়ে বিতর্কের ফয়সালা হওয়ার আগেই করোনা ভাইরাস নিয়ে আশঙ্কার মাঝে চুপচাপ রাজ্য সরকারও কি এনপিআর তৈরির কাজে শামিল হয়ে যাবে? করোনা ভাইরাসের আশঙ্কার মতোই এই আশঙ্কাও দেখা দিয়েছে নাগরিকদের মনে। যাবতীয় উদ্বেগের অবসানের জন্য সূর্য মিশ্র তাই মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন।
শেষ এডিট:: 16-Mar-20 13:09 | by 2
Permalink: https://cpimwestbengal.org/surjya-mishra-wb-govt-must-clarify-stand-on-npr
Categories: Current Affairs
Tags: cpimwb, mamata banerjee cm, npr nrc caa, tmcgovtwb
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (150)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (133)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)
.jpg)




