সৈনিক স্কুলের সাম্প্রদায়িকীকরণ বন্ধ করার দাবিতে পলিট ব্যুরোর বিবৃতি

Author
ওয়েবডেস্ক প্রতিবেদন

Stop Communalising Sainik Schools

৩ এপ্রিল,২০২৪,বুধবার

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

সম্প্রতি একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ভারতে সৈনিক স্কুলগুলি পরিচালনার জন্য বেসরকারী সংস্থাদেরকে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। এই ঘটনায় ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো গভীর উদ্বেগ ব্যক্ত করছে।

সৈনিক স্কুলগুলি ঐতিহ্যগতভাবে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে স্বায়ত্তশাসিত সৈনিক স্কুল সোসাইটি(এসএসএস) দ্বারা পরিচালিত হয়। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমির মত উচ্চ পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে প্রবেশের জন্য সৈনিক স্কুলগুলি পড়ুয়াদের প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীতে উল্লেখযোগ্য সংখ্যক সৈনিক স্কুল থেকে পাশ করা পড়ুয়ারা ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর উচ্চতর পদে দাখিল হয়।

এই নতুন নীতি শুধুমাত্র একটি পিপিপি মডেলে আর্থিক এবং পরিকাঠামোগত ভাগাভাগির সম্পর্কে সীমাবদ্ধ নয়। যে স্কুলগুলি এসএসএস এবং সরকারের সাথে চুক্তিতে প্রবেশ করছে তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর স্পষ্টতই আরএসএস এবং বিজেপির সাথে যোগ রয়েছে ।

সিপিআই(এম) এর পলিট ব্যুরো এই পদক্ষেপের নিন্দা করে যা শিক্ষার সাম্প্রদায়িকীকরণের প্রবণতাকে জোরদার করে এবং আমাদের সামরিক প্রতিষ্ঠানের ধর্মনিরপেক্ষতার উচ্চতর মানকে গভীরভাবে প্রভাবিত করার সম্ভাবনাকেও শক্তিশালী করে। পলিট ব্যুরো দাবি করে যে সৈনিক স্কুলগুলির জাতীয় ও ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখার জন্য সরকারকে এই পদক্ষেপটি প্রত্যাহার করতে হবে।


প্রকাশ: ০৩-এপ্রিল-২০২৪

Date: Wednesday, April 3, 2024

Press Statement

The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:

Stop Communalising Sainik Schools

The Polit Bureau of the Communist Party of India (Marxist) notes with deep concern the report that the BJP-led Union government has facilitated the participation of private players to run Sainik Schools in India.

Sainink Schools have been traditionally run by the autonomous Sainik School Society under the Ministry of  Defence. The Sainik Schools play an important role in nurturing students to get entry to the premiere National Defence Academy and the Indian Naval Academy. Eventually a substantial number of Sainik School pass outs occupy the higher echelons of India’s defence forces.

This new policy is just not about sharing finances and infrastructure on a PPP model. The schools that are entering into agreement with SSS and the government include a significant number of institutions with avowedly RSS and BJP links.

The Polit Bureau of the CPI(M) condemns this move which reinforces the trend of communalising education and potential for profoundly impacting the high secular standards of our military establishments. The Polit Bureau demands that the government must withdraw this move to ensure the national and secular character of the Sainik Schools is maintained.

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 03-Apr-24 22:19 | by 4
Permalink: https://cpimwestbengal.org/stop-communalising-sainik-schools
Categories: Press Release
Tags: assaults on education, communalisation, saffronisation of education
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড