নেতাজি সুভাষচন্দ্র বসুকে পিছন থেকে ছুরি মারা

ইংরেজদের তাড়ানোর জন্য আইএনএ (আজাদ হিন্দ ফৌজ)-এর সামরিক অভিযান সংগঠিত করছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। হিন্দু মহাসভার সভাপতি সাভারকর প্রদত্ত নিম্নলিখিত নির্দেশিকা থেকে স্পষ্ট বোঝা যায় ইংরেজ শাসকদের সাহায্য করার জন্য কতখানি উৎসুক ছিল হিন্দু মহাসভা।

আরও মর্মন্তুদ ঘটনা হল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজ শাসকদের সাহায্য করার সিদ্ধান্ত নেয় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হিন্দু মহাসভা। সেটা এমন এক সময়, যখন ইংরেজদের তাড়ানোর জন্য আইএনএ (আজাদ হিন্দ ফৌজ)-এর সামরিক অভিযান সংগঠিত করছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। হিন্দু মহাসভার সভাপতি সাভারকর প্রদত্ত নিম্নলিখিত নির্দেশিকা থেকে স্পষ্ট বোঝা যায় ইংরেজ শাসকদের সাহায্য করার জন্য কতখানি উৎসুক ছিল হিন্দু মহাসভা।
“ভারতের নিরাপত্তার ব্যাপারে আমাদের বক্তব্য হল-ভারত সরকার যতদিন হিন্দুদের স্বার্থ রক্ষা করে চলবে, ততদিন ভারত সরকারের যুদ্ধ প্রচেষ্টার সঙ্গে হিন্দুরাজকে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে নির্দ্বিধায় ঐক্য করতে হবে, যত বেশি সংখ্যায় সম্ভব যোগ দিতে হবে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে, যোগ দিতে হবে সমস্ত অস্ত্র কারখানা, গোলাবারুদ তৈরির কারখানা ও যুদ্ধের যানবাহন তৈরির কারখানায়।... এটাও মনে রাখা দরকার যে যুদ্ধে জাপান যোগ দেওয়ার ফলে ইংরেজের শত্রুদের আক্রমণের প্রত্যক্ষ ও আশু শিকারে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের। ফলে, আমরা চাই বা না চাই, যুদ্ধের ধ্বংসলীলা থেকে নিজেদের রক্ষা করতেই হবে আমাদের, এবং ভারতকে রক্ষা করার জন্য সরকারের যুদ্ধ প্রচেষ্টাকে আরও জোরদার করে তুলতে পারলেই তা সম্ভব হবে। অতএব হিন্দু মহাসভার সমস্ত সমর্থকদের, বিশেষত বাংলা ও আসাম প্রদেশের হিন্দুদের, এক মিনিটও সময় নষ্ট না করে যতটা সক্রিয়ভাবে সম্ভব সামরিক বাহিনীতে প্রবেশ করতে হবে।”
হিন্দুত্ববাদীদের সংগ্রহশালায় এইসব চমকপ্রদ তথ্য পাওয়া যাওয়া সত্ত্বেও হিন্দুত্ববাদী বাহিনী ইতিহাসকে বিকৃত করে চলেছে। ঔপনিবেশিক প্রভু এবং তাদের দালাল দেশীয় রাজন্যবর্গ ও মুসলিম লিগের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার জন্য যে হাজার হাজার ভারতীয় বীরত্বপূর্ণ ও নিঃস্বার্থ আত্মত্যাগ করেছেন, তাঁদের নাম মুছে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছে হিন্দুত্ববাদী ঘাতকবাহিনী। ঔপনিবেশিকতা-বিরোধী ইতিহাসের সাহসী ও বীরেদের জায়গায় দালাল আর ইংরেজের ধামাধরাদের বসাতে চাইছে হিন্দুত্ব বাহিনী। এ থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে, স্বাধীনতা সংগ্রামী হিসেবে তুলে ধরার মতো একজন লোকও নেই বিজেপি/আরএসএসের হাতে। তবে যেখানে প্রকৃত শহিদ ও স্বাধীনতা সংগ্রামীদের কলঙ্কিত করে দালালদের দেশপ্রেমিক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যাঁরা ঔপনিবেশিক-বিরোধী সংগ্রামের মহান শহিদদের ভালোবাসেন এবং মহান স্বাধীনতা সংগ্রামকে শ্রদ্ধা করেন, তাঁরা যে এই প্রচেষ্টার যথাযথ বিরোধিতা করতে পারছেন না-এটা অত্যন্ত দুঃখজনক।
প্রকাশ: ০৮-আগস্ট-২০২৬
শেষ এডিট:: 08-Aug-26 09:34 | by 2
Permalink: https://cpimwestbengal.org/stabbing-netaji-subhas-chandra-bose-in-the-back
Categories: Fact & Figures
Tags:
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (5)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (172)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (155)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (82)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)




