পিপিই-র টাকা পিএমকেয়ারস এ চালান


প্রকাশ: ০২-এপ্রিল-২০২০
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) আবাসিক চিকিৎসক অ্যাসোসিয়েশন (আরডিএ) অভিযোগ করেছে যে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত ভারত ডায়নামিকসের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) বিভাগের পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা পিএম-কেয়ারস তহবিলে পাঠানো হয়েছে । যেখানে প্রথমে এই অর্থ বরাদ্দ করা হয়েছিল চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) কেনার উদ্দেশ্যে।
নভেল করোনা ভাইরাস মহামারিকে পরাস্ত করার জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত করার উদ্দেশ্যে দ্য প্রাইম মিনিস্টার'স সিটিজেন এ্যাসিসটেন্স এ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশানস বা পিএমকেয়ারস তহবিল নামক একটি জনসাধারণের দাতব্য ট্রাস্ট ঘোষণা করা হয় নরেন্দ্র মোদির পক্ষ থেকে । প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল পিএমএনআরএফ থাকা সত্ত্বেও অন্য একটি ফান্ড কেন করা হল এই প্রশ্ন উঠেছিল শুরু থেকেই। ১৯৪৮ সালে প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরু এর উদ্যোগে যে কোন ধরণের জাতীয় বিপর্যয় মোকাবিলার লক্ষ্যে এই পিএমএনআরএফ গঠিত হয় বর্তমানে যার মোট অর্থের পরিমান ৩৮০০.৪৪ কোটি টাকা । পিএমকেয়ারস এর আইনি বৈধতা, আয়কর সংক্রান্ত ছাড় এইসব বিষয়ে ধোঁয়াশার মধ্যেও দেশ ও বিদেশ থেকে কর্পোরেট পুঁজি এই তহবিলে জমা করা হচ্ছে যার সর্বশেষ সংযোজন প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত ভারত ডায়নামিকস । যেখানে গোটা দেশ জুড়ে পিপিই বা N95 মাস্কের ভয়াবহ আকাল তার মধ্যে এই জিনিসগুলোর জন্য বরাদ্দ টাকা কেন পিএমকেয়ারস এ দেওয়া হল সেই প্রশ্ন সঙ্গতভাবেই তুলেছে এআইআইএমএস এর আবাসিক ডাক্তারদের সংগঠন ।
অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে, ডাক্তারদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করার নির্দেশ থাকা সত্ত্বেও হস্টেল সুপারিন্টেন্ডেন্ট ডাক্তারদের হাসপাতালের কাছাকাছি থাকার কোন ব্যবস্থা করতে পারেননি।
এআইআইএমএস আরডিএ এর সাধারণ সম্পাদক টি শ্রীনিবাস রাজকুমার বৃহস্পতিবার তীব্র ক্ষোভের সাথে জানান , “আমরা বুধবার প্রশাসনের সাথে দেখা করে তাদের আমাদের উদ্বেগের কথা বলেছি এবং অনুরোধ করেছি যে সমস্ত পিপিই , স্বাস্থ্য মন্ত্রকের দ্বারা নির্ধারিত সুরক্ষা মানগুলি মেনে নিয়ে দিতে হবে এবং চিকিৎসক বা রোগীদের উভয়ের ক্ষেত্রেই এই সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করা উচিত নয়। এক্ষেত্রে যে কোনভাবে তৈরি পিপিই কাজ করবে না।" তিনি আরো বলেন যে পিপিই কেনার তহবিল এভাবে অন্যত্র পাঠানো একটি গুরুতর বিষয়।
এদিকে, এআইআইএমএস আরডিএ হায়দ্রাবাদের গান্ধী হাসপাতালে একজন কোভিড -১৯ রোগীর চিকিৎসা করা চিকিৎসকদের উপর সাম্প্রতিক হামলার বিষয়েও কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে তাদের ক্ষোভ জানিয়েছে ।
এআইআইএমএস আরডিএ কেন্দ্রকে লেখা চিঠিতে বলেছে “এটা আমাদের কাছে অত্যন্ত হতাশাব্যঞ্জক যে আমাদের দেশ এই ভয়াবহ মহামারির মধ্যে দিয়ে যাওয়ার সময়েও এই ধরনের ঘটনা লাগাতার অব্যাহত রয়েছে। এই ধরনের ঘটনার ফলে যে সব চিকিৎসক ও চিকিৎসাকর্মী মহামারির সাথে সম্মুখসমরে রয়েছেন তাদের মনোবল নষ্ট হবে, ”।
শেষ এডিট:: 02-Apr-20 16:01 | by 4
Permalink: https://cpimwestbengal.org/ppe-fund-transferred-to-pm-cares
Categories: Current Affairs
Tags: aiims, corona pandemic, coronainindia, modi govt 2.0, pmcares, ppe
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (150)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (133)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)
.jpg)




