আরএসএসকে উদ্দেশ্য করে ডাকটিকিট প্রকাশ: ভারতের সংবিধানের প্রতি অপমান

Author
সিপিআই(এম) পলিট ব্যুরো

আরএসএস প্রতিষ্ঠার ১০০তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী যে ডাকটিকিট ও ১০০ টাকার কয়েন প্রকাশ করেছেন, তা ভারতের সংবিধানের প্রতি এক গভীর আঘাত ও অপমান।

Postage Stamp on RSS: Insult to the Constitution of India
১ অক্টোবর, ২০২৫ 
প্রেস বিবৃতি
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পলিট ব্যুরোর বিবৃতি 
 
আরএসএসকে নিয়ে ডাকটিকিট প্রকাশ: ভারতের সংবিধানের প্রতি অপমান
 
আরএসএস প্রতিষ্ঠার ১০০তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী যে ডাকটিকিট ও ১০০ টাকার মুদ্রা প্রকাশ করেছেন, তা ভারতের সংবিধানের প্রতি এক গভীর আঘাত ও অপমান। 
কারণ আরএসএস কোনোদিনই ভারতের সংবিধানকে স্বীকার করেনি। যা আরও গুরুতর তা হল, সরকারি মুদ্রায় আরএসএস প্রচারিত হিন্দু দেবী "ভারতমাতা"-র প্রতীকটিকে ব্যবহার করা হয়েছে। 
ঐ প্রতীক সংঘের সাম্প্রদায়িক হিন্দুত্ব রাষ্ট্র সম্পর্কিত ধারণার প্রতিফলন। প্রকাশিত ডাকটিকিটে ১৯৬৩ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আরএসএস কর্মীদের ইউনিফর্ম পরিহিত অবস্থায় দেখানো হয়েছে—এটাও ইতিহাসের বিকৃতি। দাবি করা হচ্ছে ইন্দো-চীন যুদ্ধের সময় তাদের ভূমিকার সুবাদে নেহেরু নাকি সংঘের দেশপ্রেমের স্বীকৃতি হিসাবে প্রজাতন্ত্র দিবসে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। অথচ যে প্রমাণ রয়েছে তার থেকে জানা যায় যে ১৯৬৩ সালের প্রজাতন্ত্র দিবস ছিল এক লক্ষাধিক নাগরিকের বৃহৎ সমাবেশ। সেখানে ইউনিফর্ম পরিহিত আরএসএস কর্মীরা যদি উপস্থিত থেকেও থাকেন, সেই ঘটনা নিতান্ত একটা ঘটনা মাত্র এবং এমন তথ্যের কোনও সরকারি স্বীকৃতিও নেই।
এই গোটা প্রয়াসের উদ্দেশ্যই হল আরএসএস-এর লজ্জাজনক ভূমিকা আড়াল করা। আরএসএস শুধু স্বাধীনতা সংগ্রাম থেকেই দূরে ছিল এমন নয়, বরং ব্রিটিশ শাসকদের "বিভাজন ও শাসন"-এর নীতিকেই তারা শক্তিশালী করেছিল। স্বাধীনতা সংগ্রামের মূল শক্তি ছিল দেশের জনগণের ঐক্য, যাকে দুর্বল করতে আরএসএস সক্রিয় ছিল । স্বাধীন ভারতের ইতিহাসে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়েছে যেখানে আরএসএস-এর ভূমিকা একাধিক সরকারি তদন্ত কমিশনের প্রতিবেদনে বিস্তারিতভাবে উঠে এসেছে। আজও আরএসএস ও সংঘ পরিবার সংখ্যালঘু সম্প্রদায় ও প্রান্তিক জনগোষ্ঠীকে নিশানা করছে, মনুবাদী মতাদর্শকে উৎসাহিত করছে। এই হল আরএসএস-এর প্রকৃত ইতিহাস, যাকে নিজের পদকে অপব্যবহার করে প্রধানমন্ত্রী গোপন করতে চাইছেন। এমন আচরণে তিনি নিজের সাংবিধানিক পদমর্যাদার মর্যাদারও হ্রাস করেছেন।

প্রকাশ: ০১-অক্টোবর-২০২৫

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image


অন্যান্য মতামত:

এটা পুরোপুরি অসাংবিধানিক ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে।
- মানস দত্ত, ০২-অক্টোবর-২০২৫


যথার্থ প্রতিবাদ। এর সাথে গান্ধী হত্যার বিষয়টিও যুক্ত হতে পারে।
- কার্তিক বণিক, ০২-অক্টোবর-২০২৫


খুবই ভাল তথ্য ভিত্তিক বিবংতি সাধারণ মানুষের কাছে বিবৃতিটি বিভিন্ন মাধ্যমে নিয়ে যাওয়া দরকার।
- SUSANTA BHATTACHARYA, ০২-অক্টোবর-২০২৫


যে সংগঠন এর কোনো আইনী অস্তিত্ব নেই, সেই সংগঠন এর নাম করে ডাকটিকিট বা মুদ্রা প্রকাশ করা কি আইনগত ভাবে স্বীকৃত হতে পারে?
- Anustoop Bhattacharya, ০৩-অক্টোবর-২০২৫



শেষ এডিট:: 01-Oct-25 21:50 | by 6
Permalink: https://cpimwestbengal.org/postage-stamp-on-rss-insult-to-the-constitution-of-india
Categories: Press Release
Tags:
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড