ত্রিপুরায় গণতন্ত্রের হত্যা করা হয়েছে

Author
ওয়েবডেস্ক প্রতিবেদন

Murder of Democracy in Tripura

৬ সেপ্টেম্বর,বুধবার,২০২৩

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

৫ সেপ্টেম্বর ত্রিপুরার দুটি বিধানসভা কেন্দ্র - বক্সনগর এবং ধনপুর - উপনির্বাচনে, বিজেপি রাজ্য সরকারের সরাসরি তত্ত্বাবধানে অভূতপূর্ব কারচুপি করা হয়েছে। গোটা সময় জুড়ে এক ভয়াবহ আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়। সিপিআই(এম) এর পোলিং এজেন্টদের শারীরিক নিগ্রহ করা হয় এবং তাদের কাজ করতে বাধা দেওয়া হয়। বক্সনগরে মাত্র ১৬ জন সিপিআই(এম) পোলিং এজেন্ট এবং ধনপুরে ১৯ জন এজেন্ট ভোট কেন্দ্রে প্রবেশ করতে পেরেছিলেন। কিন্তু বুথে ঢোকার কিছুক্ষণের মধ্যেই তারা শারীরিকভাবে আক্রান্ত হন, তাদের ভয় দেখানো হয় এবং ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া হয়।

এসব উপনির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রহসন।

সিপিআই(এম) এর পলিট ব্যুরো নির্বাচন কমিশনকে এই উপনির্বাচনগুলিকে প্রত্যাহার করার জন্য এবং কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করে সম্পূর্ণ নতুন করে নির্বাচন করার জন্য দাবি জানিয়েছে। 'অবাধ ও সুষ্ঠু নির্বাচন' পরিচালনার জন্য নির্বাচন কমিশনের আদেশের এমন নির্লজ্জ লঙ্ঘনের সাথে জড়িত সমস্ত আধিকারিকদের পরবর্তী নির্বাচনের সময় নিয়োগ করা উচিত নয়। এ ধরনের সন্ত্রাস সৃষ্টির সাথে যুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে।


প্রকাশ: ০৬-সেপ্টেম্বর-২০২৩

Date: Wednesday, September 6, 2023

The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:

In the by-elections to two Assembly constituencies in Tripura – Boxanagar and Dhanpur – on September 5, there was total rigging under the direct supervision of the BJP state government.  An extraordinary situation of terror was created. Polling agents of the CPI(M) were physically assaulted and prevented from discharging their duties. Only 16 CPI(M) polling agents in Boxanagar and 19 in Dhanpur could manage to enter the polling booths.  But they were soon physically terrorized, intimidated and driven out.

These by-elections are a farce of the democratic process.

The Polit Bureau of the CPI(M) calls upon the Election Commission to countermand these elections and arrange for a fresh poll with strictest security measures.  All the officers, who have been party to such a brazen violation of the Election Commission’s mandate to conduct `free and fair polls’, must not be deployed during the fresh elections.  Those responsible for creating such terror must be identified and punished.

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 06-Sep-23 16:56 | by 4
Permalink: https://cpimwestbengal.org/murder-of-democracy-in-tripura
Categories: Press Release
Tags: cpimpb, muder of democracy, rss-bjp, tripura
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড