স্টেট ব্যাঙ্কের সেভিংসে মিনিমাম ব্যালান্সের জরিমানা তোলা হলেও কমল সুদের হার

Author
ওয়েবডেস্ক

Minimum Balance Capping Scrapped but Interest Cut : SBI

প্রকাশ: ১১-মার্চ-২০২০

পয়লা এপ্রিল ২০১৭ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম অ্যাভারেজ ব্যালান্স(MAB) চালু করেছিল। মেট্রো শহরে মাসিক ন্যূনতম ৩০০০ টাকা , মফস্বলে ২০০০টাকা ও গ্রামাঞ্চলে ন্যূনতম ১০০০ টাকা না রাখলে ব্যাঙ্কের পক্ষ থেকে জরিমান কাটা হত। শুধুমাত্র ২০১৭ সালেই এপ্রিল থেকে নভেম্বর মাসের মধ্যে এসবিআই জরিমানা বাবদ গ্রাহকদের থেকে ১৭৭১কোটি ৬৭লক্ষ টাকা কেটেছিল। ভারতের সর্ববৃহৎ এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট গ্রাহক সংখ্যা ৪৪কোটি ৫১ লক্ষ । গরীব ও মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের আমানত রাখার সবথেকে বড় ভরসার স্থান এই ব্যাঙ্ক। আজ স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান ঘোষণা করেছেন যে এই জরিমানা আর কাটা হবে না , অর্থাৎ কোন মিনিমাম অ্যাভারেজ ব্যালান্সের বাধ্যবাধকতা আর থাকছে না কিন্তু একই সাথে এটাও ঘোষণা করা হয়েছে যে সেভিংস আমানতের ক্ষেত্রে বার্ষিক ৩% হারে সুদ হবে । এতদিন ১ লক্ষ টাকা অবধি জমার ক্ষেত্রে ৩.২৫% সুদ পাওয়া যেত ও ১ লক্ষ টাকার বেশি জমার ক্ষেত্রে সুদের হার ছিল ৩% । ব্যাঙ্কের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে আর কোন SMS চার্জ ও কাটা হবে না ।

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 11-Mar-20 18:30 | by 4
Permalink: https://cpimwestbengal.org/minimum-balance-capping-scrapped-but-interest-cut-sbi
Categories: Current Affairs
Tags: sbi
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড