করোনা- লকডাউনে কেরালা সরকার আছে মানুষের পাশে


প্রকাশ: ২৮-মার্চ-২০২০
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী কেরালায় করোনা আক্রান্তের সংখ্যা ১৭৬, সুস্থ হয়েছেন ১২ জন । এতদিনে এই প্রথম একজনের মৃত্যু ঘটেছে শনিবার। ৬৯ বছর বয়স্ক এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে কোচি মেডিকেল কলেজে ।
গোটা দেশে সর্বাধিক করোনা আক্রান্ত মানুষ রয়েছে কেরালাতে, গত বছর শতাব্দীর ভয়াবহতম বন্যা সামলেছে কেরালা । আর এখন গোটা দেশের মধ্যে করোনা মোকাবিলাতেও এক উজ্জ্বল নিদর্শন কেরালার এলডিএফ সরকার ।
গোটা দেশে লকডাউনে যেখানে পরিযায়ী শ্রমিক, গরীব , নিম্ন মধ্যবিত্ত মানুষদের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে - উত্তর ভারতে লকডাউনে না খেতে পেয়ে বা নিরাপদে বাড়ি ফিরতে চেয়ে কয়েকশো মাইল পায়ে হাঁটতে গিয়ে গাড়ি চাপা পরে এখনো অবধি ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে কেরালায় কোন ধরণের বিশৃঙ্খলার খবর নেই ।
কেরালাতে বাংলা সহ বিভিন্ন রাজ্য বহু পরিযায়ী শ্রমিক কাজ করতে যান। লকডাউনের জন্য তারা বাড়ি ফিরতে পারছেন না। নয়ডা, দিল্লি, গুরুগ্রাম, গাজিয়াবাদের থেকে শ্রমিকদের ঘন্টার পর ঘন্টা খালি পেটে হেঁটে বাড়ি ফেরার তীব্র আকাঙ্খা ও সংশ্লিষ্ট রাজ্য সরকার ও কেন্দ্রের সরকারের নিদারুণ উদাসীনতার দৃশ্য আমরা রোজই বৈদ্যতিন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। এর বিপরীতে দাঁড়িয়ে কেরালার মুখ্যমন্ত্রী তাঁর রাজ্যে আগত ভিন রাজ্যের শ্রমিকদের বলছেন 'অতিথি শ্রমজীবি' । বিভিন্ন রাজ্য সরকারকে আস্বস্ত করে পিনারাই বিজয়ন বলেছেন তাঁর রাজ্যে সমস্ত শ্রমিক সুরক্ষিত থাকবেন । শুধু কথায় নয় কাজেও ফুটে উঠেছে সেই আন্তরিকতা।
শুক্রবার দিনই গোটা কেরালা জুড়ে ১৪৪১৪৫ জন পরিযায়ী শ্রমিকের জন্য খুলে দেওয়া হয়েছে ৪৬০৩টি ত্রাণ শিবির । গৃহহীনদের জন্য খোলা হয়েছে ৩৫ টি ক্যাম্প ,১৫৪৫ জন মানুষ আপাতত সেখানে আছেন । এই সবকটি ত্রাণ শিবিরে খাবার, মাস্ক, সাবান,স্যানিটাইজারের বন্দোবস্ত ও করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে । বিজয়ন জানিয়েছেন যে আরো অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানকেও কিছুদিনের মধ্যেই ত্রাণ শিবিরে রূপান্তরিত করা হবে।
সাংবাদিকদের সামনে পিনারাই জানান, " কাজ এখনও অসম্পূর্ণ । শ্রমিকরা এখনও অনেক জায়গায় শোচনীয় অবস্থায় রয়েছে। আমরা বিষয়টা গুরুত্ব সহকারে দেখছি। সংশ্লিষ্ট জেলা কালেক্টরদের এই বিষয়টিকে নিজস্ব দ্বায়িত্ব হিসাবে গ্রহণ করা উচিত। শ্রম বিভাগও কার্যকরীভাবে হস্তক্ষেপ করতে পারে। স্থানীয় প্রশাসন এবিষয়ে সমন্বয় করতে পারে। এই পদ্ধতিতে, সমস্ত প্রশাসনিক বিভাগ তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত। " পরিযায়ী শ্রমিকদের জন্য তাদের মাতৃভাষায়-হিন্দি,বাংলা,ওড়িয়া- করোনা সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক ভিডিয়ো,লিফলেট, ও ক্লাসেরও ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও সরকার নিয়ন্ত্রিত লটারি বন্ধ হয়ে যাওয়ায় ৪৮৪৫৪ জন লটারি বিক্রেতা, যাদের বেশিরভাগই ভিন্ন-ভাবে সক্ষম ব্যক্তি, আয় হারিয়েছে তাদেরকে দেওয়া হবে ১০০০ টাকা করে সহায়তা। সরকারী দফতরে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক এবং চুক্তিভিত্তিক কর্মীদের পুরো বেতন প্রদান করা হবে । অন্যথায় সরকারী প্রতিষ্ঠানের একটি বড় অংশ লকডাউনের কারণে বন্ধ থাকায় তাদের কোন উপার্জন থাকত না । অসংখ্য সীমাবদ্ধতার মধ্যেও সুষ্ঠু ও মানবিক ভাবে করোনা প্রতিরোধ করেও লকডাউনে শ্রমজীবি মানুষের পাশে দাঁড়িয়ে কেরালার বাম সরকার এক অবশ্য অনুকরণীয় বিকল্পের সন্ধান দিয়েছে।
শেষ এডিট:: 28-Mar-20 17:29 | by 4
Permalink: https://cpimwestbengal.org/ldf-govt-stands-strong-in-times-of-corona-lockdown
Categories: Current Affairs
Tags: corona pandemic, covid-19, indialockdown, kerala ldf govt
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (159)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (144)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (79)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)





