দেশীয় প্রযুক্তিতে তৈরি নয়া করোনা কিট

Author
ওয়েবডেস্ক

Indigenous Corona Testing Kit: Ready To Out For Market

প্রকাশ: ২৪-মার্চ-২০২০

আর বিদেশ থেকে নয়, এবার দেশেই তৈরি হল করোনা ভাইরাস পরীক্ষার কিট।

পুণের মাইল্যাব ডিসকভারি সলিউশন প্রাইভেট লিমিটেডে তৈরি হল কোভিড-১৯ পরীক্ষার কিট।

সরকারি সম্মতি পেয়ে এবার বাজারে আসার জন্য প্রস্তুত। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশনের স্বীকৃত এই সব কিট এবার করোনা পরীক্ষা অনেকটাই সহজ করে দেবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই কিট।

এতদিন করোনা ভাইরাস টেস্টের জন্য ভারত অন্য দেশের দিকে তাকিয়ে ছিল। ফলে টেস্টেও দেরি হচ্ছিল। তা ছাড়া ভারতে টেস্ট সেন্টার কম হওয়ায়, বহু মানুষের নমুনা টেস্ট করতেও বেগ পেতে হচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে চলে এল দেশীয় টেস্ট কিট। একটি কিট-এর দাম ৮০ হাজার টাকা। ১০০ জন রোগীর নমুনা পরীক্ষা করা যাবে একটি কিটে। সংস্থার তরফে জানানো হয়েছে, এক সপ্তাহে ১ থেকে দেড় লক্ষ টেস্ট কিট তারা উৎপাদন করতে পারবে।

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 24-Mar-20 22:13 | by 2
Permalink: https://cpimwestbengal.org/indigenous-corona-testing-kit-ready-to-out-for-market
Categories: Current Affairs
Tags: coronainindia, covid-19, cpim, modi govt 2.0
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড