"আমার লিখনশৈলীতে কোনও ত্রুটি নেই, দোষ আমাদের এই সময়েরই" - সাদাত হাসান মান্টোকে স্মরণ

Author
ওয়েবডেস্ক



প্রকাশ: ১২-মে-২০২০

“You would have realized that it wasn't Mumtaz, a muslim, a friend of yours, but a human being you had killed. I mean, if he was a bastard, by killing him you wouldn't have killed the bastard in him; similarly, assuming that he was a Muslim, you wouldn't have killed his Muslimness, but him.”
― Toba Tek Singh

Saadat Hasan Manto (11 May 1912 – 18 January 1955)

নিচের লিংক ব্যবহার করে ভিডিও দেখুন

সাদাত হাসান মান্তোর জন্মদিবস উপলক্ষে এক বিশেষ প্রতিবেদন

‘আজ আমরা যে যুগে বাস করছি, সে-সম্বন্ধে যদি আপনার সচেতন না থাকেন, তো আমার কাহিনী পড়ুন। যদি আপনি সেই কাহিনীকে সহ্য করতে না-পারেন তো তার কারণ— এই যুগটাই অসহ্য। আমার মধ্যে যে খারাপ জিনিসগুলি রয়েছে— তা এই যুগেরই জঞ্জাল। আমার লিখনশৈলীতে কোনও ত্রুটি নেই, দোষ আমাদের এই সময়েরই।’

তাঁর জন্মদিনে, দাঙ্গার তিনটি অনুগল্প। মান্টোর গল্পগ্রন্থ ‘সিয়াহ হাশিয়ে’ থেকে নেওয়া। উর্দু থেকে ভাষান্তর করেছেন বাংলাদেশের বন্ধু জাভেদ হুসেন।

জবাই আর কোপ

আমি লোকটার গলায় ছুরি ধরলাম, ধীরে ধীরে পোঁচ দিয়ে জবাই করলাম।’
‘এ তুই কী করলি!’
‘কেন?’
‘জবাই করলি কেন?’
‘এভাবেই তো মজা!’
‘মজার বাচ্চা, তুই কোপ দিয়ে মারলি না কেন? এইভাবে..।’
যে জবাই করছিল তার গলা এক কোপে
আলাদা হয়ে গেল।

লোকসান

দুই বন্ধু মিলে দশ-বিশজন মেয়ের মধ্য থেকে একটা মেয়েকে বেছে বেয়াল্লিশ টাকায় কিনে নিল।
রাত শেষ হলে পরে এক বন্ধু সেই মেয়েকে জিজ্ঞেস করল, ‘তোমার নাম কী?’
মেয়ে তার নাম বলল। নাম শুনে সেই বন্ধু হতবাক হয়ে রইল। বলল, ‘আমাদের তো বলল তুমি অন্য ধর্মের!’
মেয়েটি জবাব দিল, ‘ওরা মিথ্যে বলেছে।’
এই কথা শুনে সে ছুটে তার বন্ধুর কাছে গিয়ে বলল, ‘ওই হারামজাদারা আমাদের ধোঁকা দিয়েছে। চল মেয়েটাকে ফিরিয়ে দিয়ে টাকা নিয়ে আসি।’

মিষ্টি খাওয়া

খবর পাওয়া গেল যে, মহাত্মা গান্ধীর মৃত্যুতে আনন্দ প্রকাশ করার জন্য অমৃতসর, গোয়ালিয়র এবং বম্বের কয়েক জায়গায় মিষ্টি বিতরণ করা হয়েছে।

ঋত্বিকের কোমল গান্ধারে বাফার শটের মতোই তাঁর ‘টোবা টেক সিং’, নো-ম্যানস ল্যান্ডে এসে এক সপাটে আঘাত। ফয়েজের মতোই তিনি দেশভাগকে কখনও মেনে নিতে পারেননি। ঋত্বিকের মতোই মৃত্যুর আগে পর্যন্ত তাঁকেও তাড়া করেছে দেশভাগের যন্ত্রণা। সোমনাথ হোড়ের ‘ক্ষত’ সিরিজের মতো তাঁর সৃজনেও ক্ষত’র যন্ত্রণা।
তিনি সাদাত হাসান মান্টো।

তথ্যঃ শান্তনু দে

ভিডিওঃ CPIM WEST BENGAL YouTube Channel

A young Saadat Hassan Manto with his three daughters Nighat, Nuzhat and Nusrat.
A young Saadat Hassan Manto with his three daughters Nighat, Nuzhat and Nusrat, Source: Social Media

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 12-May-20 00:56 | by 2
Permalink: https://cpimwestbengal.org/ganje-farishtey-remembering-manto
Categories: Current Affairs
Tags: freedom, poetry, saadat hasan manto
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড