গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে

ইজরায়েলকে চুক্তি মানতে বাধ্য করার জন্য চাপ সৃষ্টি করতে হবে।

২৯ অক্টোবর, ২০২৫
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরোর বিবৃতি:
গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত এবং ইজরায়েল কর্তৃক গৃহীত যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের জন্য ইজরায়েলের তীব্র নিন্দা জানাচ্ছে। ইজরায়েলের সাম্প্রতিক গাজা হামলা ঐ চুক্তি লঙ্ঘনের আরেকটি দৃষ্টান্ত।
এই হামলা আবারও প্রমাণ করেছে যে এই যুদ্ধবিরতি কতটা ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং ইসরায়েলের আগ্রাসনকে নিয়ন্ত্রণে আনা কতটা জরুরি। যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে নিজের কৃতিত্ব প্রচার করেছে, তারই দায়িত্ব একে কঠোরভাবে কার্যকর করা নিশ্চিত করা। ইজরায়েলের আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতি নিয়ন্ত্রণ করলেই কেবল এটি সম্ভব। আন্তর্জাতিক সম্প্রদায়কেও ইজরায়েলকে চুক্তি মানতে বাধ্য করার জন্য চাপ সৃষ্টি করতে হবে।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পুনরায় জোর দিয়ে বলছে, দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব কেবল তখনই, যখন প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলির পক্ষ থেকে ইজরায়েলকে দেওয়া সামরিক ও রাজনৈতিক সহায়তার অবসান ঘটবে।
29 October 2025
The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:
Ensure Ceasefire in Gaza
The Polit Bureau of the Communist Party of India (Marxist) condemns Israel’s repeated violations of the ceasefire agreement announced by the US and accepted by Israel, with its latest attack on Gaza.
This attack once again demonstrates the fragility of the ceasefire and the necessity to rein in Israel’s aggression. The US, which trumpeted the ceasefire, must ensure it is strictly enforced. This can be achieved only by curbing Israel’s aggression and expansionist policies. The international community must also pressure Israel to comply.
The CPI(M) reiterates that a lasting peace is possible only with the recognition of the State of Palestine and an end to military and political support for Israel from the United States and its allies.
প্রকাশ: ২৯-অক্টোবর-২০২৫
শেষ এডিট:: 30-Oct-25 06:54 | by 2
Permalink: https://cpimwestbengal.org/ensure-ceasefire-in-gaza
Categories: Press Release
Tags: ceasefire, gaza
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (147)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (130)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)





