August 4, 2025
Bengali is one of the national languages of India, as recognised in the Eighth Schedule of the Constitution. By labelling it as a foreign language, the Delhi Police, who operate directly under the Union Home Ministry, are effectively violating constitutional provisions. This is a reflection of the approach of the Home Ministry under Amit Shah, who has repeatedly shown his contempt for Bengali speaking people
This entire episode reveals the BJP-led government’s sinister attempt to portray Bengalis as infiltrators, simply because they share a language with a neighbouring country. In various states, police have been harassing Bengalis, particularly poor migrant workers, by detaining them illegally. Many have been subjected to mistreatment, torture and even deported without due legal process.
The CPI(M) demands that the Union Government immediately end the harassment of Bengali-speaking citizens. The Home Ministry must apologise for identifying Bengali as a foreign language and take strict action against the responsible officials.
.........................................................................................................................................................................................................................................................................................................................................................
৪ আগস্ট, ২০২৫
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিটব্যুরো দিল্লি পুলিশের জারি করা চিঠিটির তীব্র নিন্দা করছে, যেখানে বাংলা ভাষাকে ভুলভাবে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি দিল্লি পুলিশের একটি উদ্বেগজনক মানসিকতার প্রতিফলন, যারা বহু বাংলা ভাষাভাষী ব্যক্তিকে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করে চলেছে। এটি এই সত্যের প্রতি তাদের অজ্ঞতাও তুলে ধরে যে, বাংলা একটি স্বতন্ত্র ভাষা, যার একটি স্বতন্ত্র লিপি রয়েছে।
বাংলা হল ভারতের জাতীয় ভাষাগুলির একটি, যা সংবিধানের অষ্টম তফসিলে স্বীকৃত। একে একটি বিদেশি ভাষা হিসেবে চিহ্নিত করে, দিল্লি পুলিশ—যারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সরাসরি অধীনে কাজ করে—মূলত সংবিধানের বিধান লঙ্ঘন করছে। এটি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অধীনে স্বরাষ্ট্র মন্ত্রকের দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যিনি বারংবার বাংলা ভাষাভাষী জনগণের প্রতি তাঁর অবজ্ঞা প্রদর্শন করেছেন।
এই পুরো ঘটনা বিজেপি নেতৃত্বাধীন সরকারের সেই দুরভিসন্ধির প্রকাশ, যেখানে শুধুমাত্র একটি প্রতিবেশী দেশের সঙ্গে ভাষার মিল থাকার কারণে বাঙালিদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে। বিভিন্ন রাজ্যে পুলিশ বাঙালিদের, বিশেষ করে দরিদ্র পরিযায়ী শ্রমিকদের বেআইনিভাবে আটক করে হয়রানি করছে। অনেককে নির্যাতন, নিপীড়নের শিকার হতে হয়েছে এবং যথাযথ আইনগত প্রক্রিয়া ছাড়াই বহিষ্কার করা হয়েছে।
সিপিআই(এম) কেন্দ্রের সরকারের কাছে দাবি জানাচ্ছে যে, অবিলম্বে বাংলা ভাষাভাষী নাগরিকদের হয়রানি বন্ধ করতে হবে। বাংলা ভাষাকে বিদেশি ভাষা হিসেবে চিহ্নিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে ক্ষমা চাইতে হবে এবং দায়ী আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রকাশ: ০৪-আগস্ট-২০২৫
শেষ এডিট:: 04-Aug-25 22:41 | by 4
Permalink: https://cpimwestbengal.org/end-the-harassment-of-bengalis
Categories: Press Release
Tags: migrant workers,
harassment of bengalis