ক্যান্টনমেন্টের প্রান্তিক মানুষের পাশে সিপিআই(এম)

Author
ওয়েবডেস্ক

Dum Dum Cantonment: Poors Are In Need - CPI(M) Stands Indeed

প্রকাশ: ৩১-মার্চ-২০২০

লক ডাউনে সমস্যার মুখে পড়েছে প্রান্তিক মানুষগুলো। দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কাজ নেই তাই দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে ছুটছে কালঘাম। সারা দেশের মতো দমদম ক্যান্টনমেন্টেও আছে এরকম বহু মানুষ। এবার সেই প্রান্তিক মানুষগুলোর পাশে দাঁড়ালো সিপিআই(এম) পশ্চিম দমদম এরিয়া কমিটির সদস্যরা। সোমবার সকালে তাঁদের ঘরে ঘরে পৌঁছে দিল চাল, ডাল, আলু, সয়াবিন, সাবানের প্যাকেট। 

বস্তিতে থাকা এই মানুষগুলোর কথা আজ সরকারও ভাবছে না। কি করে দুমুঠো খাবার জুটবে সেই কথা ভাবার অবকাশ নেই কোনো প্রশাসনের। এই সঙ্কটময় মুহূর্ত পরিস্থিতিতে তাঁদের পাশে সিপিআইএম।

আবার মেট্রো রেলের কাজ করতে আসা ভিন জেলার শ্রমিক যারা ঘরে ফিরতে পারেনি তাঁদেরও চাল ডাল দেওয়া হল। আগামী কাল সহ আসন্ন দিনগুলিতে এভাবেই অভাবীদের পাশে থাকবে পার্টি। পুরো ঘটনার তদারকি করেন দক্ষিণ দমদম পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলার মনীষা বিশ্বাস। সম্পূর্ন নিয়ম মেনে নির্দিষ্ট দূরত্বে দাঁড় করিয়েই চলল এই কর্মসূচি।

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 31-Mar-20 00:56 | by 2
Permalink: https://cpimwestbengal.org/dum-dum-cantonment-poors-are-in-need-cpim-stands-indeed
Categories: Current Affairs
Tags: coronawb, covid-19, cpim, cpimwb, tmcgovtwb
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড