ভিনরাজ্যে আটকে পড়া বাংলার মানুষদের জন্য রাজ্য সরকারের পদক্ষেপঃ চিঠি দিয়েছিলেন ডঃ সুজন চক্রবর্তী

Author
ওয়েবডেস্ক

Dr. Sujan Chakraborty Urges WB Chief Minister: Maharastra Govt. To Help People From Bengal

প্রকাশ: ২৬-মার্চ-২০২০

কেউ কাজের কারনে, কেউ পড়াশোনা করতে - কেউ আবার চিকিৎসার জন্য অন্য রাজ্যে ছিলেন। পশ্চিমবঙ্গের অনেকেই গোটা দেশজূড়ে লকডাউনের কারনে আটকে পড়েছেন সারা দেশের বিভিন্ন রাজ্যে। এই অবস্থায় তারা সংকটের মুখে পড়েছেন। কারোর হাতে টাকাপয়সা শেষ হয়ে আসছে, খাবার জিনিসের অভাব দেখা দিয়েছে, নিরাপদ আশ্রয়ের সমস্যাও রয়েছে।

এরা কোনরকমে বিভিন্ন চেষ্টায় রাজ্যের সাহায্যের প্রত্যাশায় ক্রমাগত খবর পাঠিয়েছেন গত কয়েকদিন ধরে। বামফ্রন্টের পরিষদীয় দলের পক্ষ থেকে ডঃ সূজন চক্রবর্তী ২৫ মার্চ, ২০২০ মুখ্যমন্ত্রীকে এই মানুষদের দুর্দশার কথা জানিয়ে চিঠি লিখেছিলেন। রাজ্য সরকারের পক্ষ থেকে এই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিলেন ।

Letter of Dr. Sujan Chakraborty

আজ ২৬ মার্চ সেই চিঠির পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে'কে চিঠি লিখেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অনুরোধ জানিয়েছেন যাতে মহারাস্ট্রের বিভিন্ন জায়গায় আটকে পড়া বাংলার মানুষদের সাহায্যে সেই রাজ্যের সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

Letter Of CM Mamata Banerjee

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 26-Mar-20 22:13 | by 2
Permalink: https://cpimwestbengal.org/dr-sujan-chakraborty-urges-wb-chief-minister-maharastra-govt-to-help-people-from-bengal
Categories: Current Affairs
Tags: coronainindia, cpimwb, tmcgovtwb
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড