রাজ্যে করোনা সংক্রমনঃ মুখ্যমন্ত্রীর আচরণে বার্নাড শ'র কথা মনে পড়ছে - "হেগেল সঠিক বলেছেন...মানুষ ইতিহাস থেকে শিখতে রাজি নয়"


প্রকাশ: ০২-এপ্রিল-২০২০
ডেঙ্গুর মতোই রাজ্যে করোনায় আক্রান্তের ও মৃতের সংখ্যা কমাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনায় মত্যুর সংখ্যা একধাক্কায় অর্ধেক করে দিয়ে নতুন করে বিতর্ক শুরু করলেন এই সঙ্কট কালীন পরিস্থিতিতে। সঠিক তথ্য চেপে দিয়ে সরকার পরিস্থিতি লঘু করে দিতে চাইছে।
মুখ্যমন্ত্রী বুধবার নবান্নে সাংবাদিকদের কাছে দাবি করেন, বুধবার বিকাল ৪টে পর্যন্ত রাজ্যে তিনজনের করোনা ভাইরাস এ মৃত্যু হয়েছে। বাকি দুই জনের মধ্যে একজনের নিউমোনিয়া ও একজন কিডনি সমস্যার কারণে মারা গিয়েছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
তিনি দাবি করেন রাজ্যে এখনও পর্যন্ত যে ৩৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তারমধ্যে তিনজন সুস্থ হয়ে গিয়েছেন।সংবাদ মাধ্যম করোনা আক্রান্ত হয়ে রাজ্যে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংখ্যাকে ভুল বলে দাবি করেছেন। সংবাদ মাধ্যমের পাশাপাশি কার্যত চিকিৎসকদেরও মিথ্যে বলে প্রমাণ করতে চাইলেন তিনি।
গত ১৫ মার্চের পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। অথচ সেই তথ্য নাকি ভুল হবে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় মৃত্যু হলেও তাঁদের মৃত্যুর জন্য সংক্রমণই দায়ী এমনটা মানতে নারাজ হন মুখ্যমন্ত্রী।
শেষ এডিট:: 02-Apr-20 12:32 | by 2
Permalink: https://cpimwestbengal.org/corona-hegel-was-right-that-man-can-never-learn-anything-from-history-cm-reminds-of-bernard-shaw
Categories: Current Affairs
Tags: coronawb, covid-19, cpimwb, tmcgovtwb
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (147)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (130)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)





