ত্রিপুরায় হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে সিপিআই(এম)-র পলিট ব্যুরো

বিধানসভা নির্বাচনের মাত্র দুই মাস বাকি, শাসক দল প্রশাসন ও পুলিশের যোগসাজশে রাজনৈতিক বিরোধীদের লাগাতার আতঙ্কিত করে চলেছে।

১ ডিসেম্বর, ২০২২, বৃহস্পতিবার
সিপিআই(এম) এর পলিট ব্যুরো ৩০ নভেম্বর ত্রিপুরার চারিলামে সিপিআই(এম) নেতা ও কর্মীদের উপর জঘন্য হামলার তীব্র নিন্দা করে। এই আক্রমণে পার্টির সদস্য শহীদ মিয়া নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন৷
পার্টি ক্যাডাররা গত সাড়ে চার বছর ধরে জোর করে বন্ধ করে দেওয়া সিপাহিজালা জেলার চারিলামে স্থানীয় পার্টি কমিটির কার্যালয় পুনরায় খুলতে গেলে বিজেপির গুন্ডাদের ভয়াবহ আক্রমণের শিকার হন।
বিজেপির গুন্ডাদের এই নির্লজ্জ আক্রমণে শুধু শহীদ মিয়াই নিহত হননি, বর্তমান বিধায়ক এবং প্রাক্তন অর্থমন্ত্রী, প্রবীণ নেতা ভানু লাল সাহা সহ আরও অনেকে গুরুতর আহত হন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই ধরণের বর্বরোচিত আক্রমণই ত্রিপুরার বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরে। সিপিআই(এম) এবং অন্যান্য বিরোধী দলগুলিকে স্বাধীনভাবে কাজ করতে, তাদের অফিস চালানো বা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হয় না। বিধানসভা নির্বাচনের মাত্র দুই মাস বাকি, শাসক দল প্রশাসন ও পুলিশের যোগসাজশে রাজনৈতিক বিরোধীদের লাগাতার আতঙ্কিত করে চলেছে।
সিপিআই(এম) এর পলিট ব্যুরো দাবি করে যে পুলিশ এই হত্যা ও হিংস্র আক্রমণের জন্য অভিযুক্তদের ধরতে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য দৃঢ় পদক্ষেপ নেবে। ত্রিপুরায় গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার পুরোপুরি পুনরুদ্ধার করতে হলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।
প্রকাশ: ০১-ডিসেম্বর-২০২২
No English Content
শেষ এডিট:: 01-Dec-22 16:51 | by 4
Permalink: https://cpimwestbengal.org/condemn-killing-in-tripura
Categories: Press Release
Tags: cpimpb, killing in tripura, rss-bjp
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (171)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (155)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (82)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)





