লাদাখে নৃশংস দমননীতির নিন্দা করা হচ্ছে

ওয়েবডেস্ক
সরকারের নির্লজ্জ উদাসীনতা, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা এবং গত তিন বছরে একাধিক পর্যায়ের আলোচনায় সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে লেহ এপেক্স বডি (LAB) ও অন্যান্য সংগঠন শান্তিপূর্ণ অনশন শুরু করে, যা ১৫ দিন ধরে চলে। অর্থবহ আলোচনায় অংশগ্রহণ না করে কেন্দ্রীয় সরকার অনশনকারীদের গ্রেপ্তার করে, বলপ্রয়োগের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। এর ফলে ব্যাপক গণবিক্ষোভ ও অস্থিরতা দেখা দেয়। এমনকি যে পরিস্থিতি সরকার নিজেই সৃষ্টি করেছে, সেই হিংসার জন্য এখন বিক্ষোভকারীদের দায়ী করা হচ্ছে।

২৫ সেপ্টেম্বর,২০২৫
পলিট ব্যুরো প্রেস বিবৃতি
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো কেন্দ্রীয় সরকারের অধীনে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের মাধ্যমে লাদাখের জনগণের বিরুদ্ধে চালানো নৃশংস দমননীতির তীব্র নিন্দা জানাচ্ছে। এই হিংসাত্মক দমননীতির ফলে চারজন মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন।
গত ছয় বছর ধরে লাদাখের মানুষ পূর্ণ রাজ্যের স্বীকৃতি, পূর্ণ ক্ষমতাসম্পন্ন আইনসভা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে এই অঞ্চলকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছে। এতে জনগণ সাংবিধানিক সুরক্ষা ও উত্তর-পশ্চিম ভারতের বহু রাজ্যে প্রাপ্ত সুবিধা লাভ করতে পারবে। এই অধিকারগুলির দাবি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে উপেক্ষা করেছে।
সরকারের নির্লজ্জ উদাসীনতা, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা এবং গত তিন বছরে একাধিক পর্যায়ের আলোচনায় সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে লেহ এপেক্স বডি (LAB) ও অন্যান্য সংগঠন শান্তিপূর্ণ অনশন শুরু করে, যা ১৫ দিন ধরে চলে। অর্থবহ আলোচনায় অংশগ্রহণ না করে কেন্দ্রীয় সরকার অনশনকারীদের গ্রেপ্তার করে, বলপ্রয়োগের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। এর ফলে ব্যাপক গণবিক্ষোভ ও অস্থিরতা দেখা দেয়। এমনকি যে পরিস্থিতি সরকার নিজেই সৃষ্টি করেছে, সেই হিংসার জন্য এখন বিক্ষোভকারীদের দায়ী করা হচ্ছে।
সিপিআই(এম) কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে, অবিলম্বে সমস্ত দমনমূলক পদক্ষেপ বন্ধ করতে হবে এবং আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে অর্থবহ আলোচনায় বসতে হবে। তদুপরি, আমরা দাবি জানাই যে, সরকার নিহতদের পরিবার ও পুলিশি দমনপীড়নে আহতদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করুক।
প্রকাশ: ২৫-সেপ্টেম্বর-২০২৫
শেষ এডিট:: 25-Sep-25 13:03 | by 4
Permalink: https://cpimwestbengal.org/condemn-brutal-repression-in-ladakh
Categories: Press Release
Tags: ladakh, , sixth schedule
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (149)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (132)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)
সাম্প্রতিক পোস্ট / Latest Posts
সমবায় প্রসঙ্গে
- ভ্লাদিমির ইলিচ লেনিন
“ এসো নির্মূল করি , স্বৈরাচারের ক্ষমতাকে ”
- সৌম্যদীপ রাহা
বাংলার বিকল্প পরিবেশ ভাবনা ও উন্নয়নের অভিমুখ
- সৌরভ চক্রবর্ত্তী
পশ্চিমবাংলার ক্রীড়ানীতি ও বিপল্প প্রস্তাব
- সুমিত গঙ্গোপাধ্যায়
তথ্য প্রযুক্তি এ আই আমাদের রাজ্যে সম্ভাবনা
- নন্দিনী মুখার্জি
প্রধানমন্ত্রীকে চিঠি
- ওয়েবডেস্ক
.jpg)