ক্লারা জেটকিনঃ এক অনন্য বিপ্লবী - ১৬৩ তম জন্মদিবসে স্মৃতিচারণা


প্রকাশ: ০৫-জুলাই-২০২০
ক্লারা জেটকিন। আজ তার ১৬৩ তম জন্মদিবস।
বিপ্লবী। কমিউনিস্ট। একজন অসাধারণ মার্কসবাদী হিসাবে তার অবদান সারা দুনিয়ায় এককথায় অনস্বীকার্য।
মেহনত হয় এমন প্রত্যেকটি কাজ মেয়েরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে করে - তবে মজুরির বেলায় তফাত কেন হবে?
আজকের দিনেও এমন ঘটনা হয় ঠিকই, কিন্তু আজ থেকে প্রায় ১৪৫ বছর আগের পৃথিবীতে এই প্রশ্ন তোলা খুব সহজ কাজ ছিল না - যদিও তখনকার পৃথিবীতে এই প্রশ্ন তোলার বাস্তব প্রয়োজন ছিল আজকের চেয়ে অনেক, অনেক বেশি।
সেই সময়ে ক্লারা জেটকিন এই প্রশ্ন তুলেছিলেন। না, শুধু প্রাজ্ঞ মেধাবৃত্তিকারদের মতো প্রশ্ন করেই নিজের দায় মেটান নি। মেয়েদের একজোট হতে শিখিয়েছিলেন। হ্যাঁ। সেইরকম একজোট, যেমনটা মার্কস "Workers of the world, Unite!" বলে আহ্বান রেখেছিলেন।

মহিলাদের মুক্তি, স্বাধীনতা, আত্মসম্মানের সাথে মাথা তুলে বেঁচে থাকা এই সব প্রশ্নেই ক্লারা জেটকিন যাকে বলে Pioneer, তাই ছিলেন। লেনিনের সাথে নারীমুক্তির প্রশ্নে তার বিতর্ক, আলোচনা আজও সকলের জন্য এক অবশ্যপাঠ্য।

আজকের দিনে ফেমিনিসমের নামে যতগুলি মত ও পথ রয়েছে সেই সবের মধ্যে থেকে মহিলাদের মুক্তির ন্যায় গুরুত্বপূর্ণ বিষয়কে সমাজতন্ত্র গড়ে তোলার মূল প্রশ্নের সাথে জূড়েই আলোচনা করতে হবে। আজ থেকে ১৩০ বছর আগে ক্লারা সেই পথ দেখান। নারীবাদেরও বুর্জোয়া দিক রয়েছে - সে পথে হেঁটে আদৌ দুনিয়াজূড়ে মেয়েদের মুক্তি আসবেনা সেই সত্যকে সবার সামনে সোজাসুজি তুলে ধরেছিলেন ক্লারা।
কমিউনিস্ট আন্তর্জাতিকের সভায় ১৯২৩ সালে ক্লারা জেটকিন ব্যাখ্যা করছিলেন ফ্যসিবাদ উত্থানের প্রাথমিক চিহ্নগুলিকে। সেই আলোচনা আজও প্রাসঙ্গিক, পরে ফ্যাসিবাদের সাথে সংগ্রামে, লড়াইতে জিততে ক্লারা একটি সম্পূর্ণ থিসিস জমা দেন। সেই লেখা আমাদের পড়তে হবে বারে বারে।

ক্লারা জেটকিন বেঁচে আছেন আজকের পৃথিবীতে - মানুষের হৃদয়ে। সেই মানুষ যারা আজও অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের প্রতিবাদে সমাজ বদলের স্বপ্ন দেখেন।
ক্লারা জেটকিন বেঁচে থাকবেন।
যতদিন মানবমুক্তির পথে মানুষ সফল না হয়, ক্লারা জেটকিন শুধু ইতিহাসেই নয় আমাদের কাজেও প্রাসঙ্গিক থাকবেন।
শেষ এডিট:: 05-Jul-20 22:32 | by 2
Permalink: https://cpimwestbengal.org/clara-zetkin-a-memoir
Categories: Current Affairs
Tags: clara zetkin, communism, cpim
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (165)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (150)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (81)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)





