“চে” কি একটা চাবুকের নাম ?


১৮ জানুয়ারি ,২০২৩
সন্ধে নামছে আস্তে ধীরে যখন শহরে তখনই মোড়ের মাথায় দেওয়ালে সাঁটানো ছবিটার দিকে থমকে একদৃষ্টিতে তাকিয়ে এক যুবক। কাঁধে ভারী ব্যাগ। আপাতত বন্ধ থাকা বইকটাও সমান ধুঁকছে। কোথায় যেন দেখেছি। খুব চেনা কিন্তু নামটা যেন ঠিক কি! পেটে আসছে কিন্তু মুখে আসছে না! নীচে নাম-টাম-কিসব লেখা আছে বটে কিন্তু এত দূর থেকে স্পষ্ট পড়া যাচ্ছে না। পাশেই পান বিড়ির দোকান। প্রথমে জানতে চাওয়ার ইচ্ছে হলেও শেষে “আমিই জানি না, তো ও আর কি জানবে!” “মার্কা ভাবনা থেকে প্ল্যান বাতিল হলো।” এসব সাত পাঁচ ভাবনার মধ্যেই বাজখাঁই আওয়াজ এলো - সাথে কাঁধে থাবড়া - “কিরে! কখন থেকে দেখছি ঠায় দাঁড়িয়ে। কাজ খোয়ানোর ইচ্ছে হয়েছে নাকি।” শ্যামল দা। পাশের ফ্ল্যাটে থাকে। নামী কোম্পানীর মেডিক্যাল সেলস রিপ্রেজেনটেটিভ, কিন্তু সেও আমার মতই সারাদিন বাইক নিয়ে ঘুড়ে বেড়ায়। বেশ কিছুটা অস্বস্তি নিয়েই বললাম, “না আসলে এই মাত্র খাবারটা দিয়ে আবার আনতে যাচ্ছি দোকানে, মাঝে সিগনালে দাঁড়ালাম, তা দেওয়ালের পোষ্টারে ছবিটার দেখে কেমন আটকে গেলাম। খুব চেনা যেন। তুমি নাম জানো ?” এক ঝলক পোষ্টারটা দেখে, আর এক ঝলক দীর্ঘশ্বাস ফেলে শ্যামল দা বললো - “তোর দোষ নয় ? সারা বিশ্বের হাজার হাজার ছেলেমেয়ে এই ছবিটার দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে যায়। এখনও। আগামীতেও যাবে নিশ্চিত। নামটাই ওরকম যে! চে গুয়েভারা। জীবনের প্রথম পেশা অনুযায়ী ডাক্তার ছিলেন।


চুরুট রঙের সন্ধ্যায় মনে
ভেসে ওঠে শুধু দূর বলিভিয়া-বন।
ভাবি উচাটন বিশ শতকেও
ঈশ্বরহীন সন্ত শহীদ হন।
সন্তের চোখ, শহীদের চোখ
কে যেন দিয়েছে হৃদয়ে আমায় সেঁটে
রক্তাপ্লুত একটা শরীর
সকল সময় কি ঋজু যাচ্ছে হেঁটে।
আমার প্রহর হাঁটু মুড়ে বসে
অবাধ জাগর তাঁর জীবনীর পানো।
কবিতায় ছুঁই দুটি হাত তাঁর,
আত্মার ঘ্রাণ টেনে নিই নি:শ্বাসে।
তিনি মৃত তবু জীবিতের চেয়ে
অনেক সজীব এবং কান্তিমান।
ভবিষ্যতের জন্য হেলায়
দিয়েছেন ছুড়ে আপন বর্তমান।’’
লেখাটা শেষ। কবি শামসুর রহমানের লেখা। সময় ও শেষ। খাবার রেডি। ছুটতে হবে অলি-গলি-সিগন্যাল পেরিয়ে - সময়ের সাথে তাল মিলিয়ে - শুধু মনে থেকে যাবে চাবুকের মতো একটা নাম - “চে”।

ছবি - সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত...।।
প্রকাশ: ১৮-জানুয়ারি-২০২৩
No English Content
শেষ এডিট:: 18-Jan-23 13:49 | by 3
Permalink: https://cpimwestbengal.org/che-is-the-name-of-a-whip-soham-mukherjee
Categories: Uncategorized
Tags: aleida guevara, che guevara, ernestocheguevara
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (155)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (141)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)

.jpg)



