যাদবপুরের পোলিশ ছাত্রকে দেশ ছাড়ার নির্দেশে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

Author
ওয়েবডেস্ক

Calcutta High Court Stay on JU Polish Student Leave Notice

প্রকাশ: ০৬-মার্চ-২০২০

সিএএ বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় কেন্দ্রের রোষে পড়েন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পোলিশ ছাত্র কামিল সিয়েদসিনস্কি। বিদেশি নাগরিক ভারতের আইনের বিরোধিতা করতে পারেন না, এটা সংবিধান বিরোধিতার সমান, বলা হয় ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের তরফে। শুক্রবার দীর্ঘ সওয়াল-জবাবের পর বিচারক ওই নির্দেশ দেন। বিদেশি হয়ে ভারতের আইনের বিরোধিতা করায় তাঁকে দেশ ছাড়ার নোটিস দেওয়ার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পোল্যান্ড থেকে আসা ওই ছাত্র। সেই মামলায় কেন্দ্রের নোটিসের উপর স্থগিতাদেশ দিল হাইকোর্ট। কামিলকে সাহায্যের জন্য এগিয়ে আসেন কলকাতা হাইকোর্টের বেশ কয়েকজন আইনজীবী। তাঁরাই পিটিশন দাখিল করেন হাইকোর্টে। আগামী ১৭ মার্চ ফের এই মামলার শুনানি হবে।

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 06-Mar-20 17:29 | by 4
Permalink: https://cpimwestbengal.org/calcutta-high-court-stay-on-ju-polish-student-leave-notice
Categories: Current Affairs
Tags: high court, ju, npr nrc caa
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড