বলিভিয়ায় বিপুল জয়ের পথে ইভো মোরালেসের দল


প্রকাশ: ১৯-অক্টোবর-২০২০
"একুশ শতকের সোনা"র নিরঙ্কুশ দখল নিতে এবারেও ব্যর্থ হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বলিভিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল জয় লাভের পথে ইভো মোরালেসের দলের লুইস আর্সে।
অটোমোবাইল থেকে সেল ফোন যেকোন ব্যাটারি তৈরিতে লিথিয়ামের গুরুত্ব অপরিসীম। পৃথিবীর মোট লিথিয়ামের ২৫-৪৫% রয়েছে বলিভিয়ার ভৌগলিক সীমার মধ্যে। যার বেশিরভাগটাই আবার রয়েছে সুউচ্চ আন্দিজ পর্বতমালার ওপরে অবস্থিত 'সালার দে উইয়ানি' নামের বিশাল লবণাক্ত প্রান্তরে। প্রতি বছর বহু পর্যটক এই বিস্ময়কর প্রান্তরে ঘুরতে আসেন গোটা দুনিয়া থেকে।

২০১৯ সালে বলিভিয়ার নির্বাচনকে বানচাল করে উৎখাত করা হয় দীর্ঘ ১৪ বছর ধরে দেশের রাষ্ট্রপতি পদে থাকা বলিভিয়ার আদি জনজাতির সমাজতান্ত্রিক নেতা ইভো মোরালেসকে।মোরালেস চেয়েছিলেন দেশের সমস্ত খনিজ সম্পদের রাষ্ট্রায়ত্তকরণ ও সেই ভিত্তিতে দেশের মানুষের আর্থিক হাল ফেরাতে। আমেরিকা, দক্ষিণ কোরিয়া,কানাডা সহ বিশ্বের উন্নত পুঁজিবাদী দেশগুলোর বহুজাতিক খনি কোম্পানি গুলোর নজর ছিল বলিভিয়ার লিথিয়ামের দিকে। ২০১৯ এর অক্টোবর মাসে মোরালেস পুনরায় নির্বাচিত হন ও নভেম্বরের প্রহম সপ্তাহেই একটি জার্মান বহুজাতিকের সাথে লিথিয়াম নিষ্কাশন সংক্রান্ত চুক্তি বাতিল করে দেন কারণ সেটা বলিভিয়ার মানুষের জন্য বিশেষ লাভজনক ছিল না উল্টে তিনি চীনা ও রুশ সংস্থাগুলোর সাথে চুক্তি আবদ্ধ হন কারণ সেগুলো বলিভিয়ার অর্থনীতির জন্য অপেক্ষাকৃত লাভজনক ছিল। স্বাভাবিকভাবেই ছোট ও সম্পদশালী দেশগুলোর এই 'বাড়াবাড়ি' মার্কিন কর্তাব্যক্তিদের পছন্দের না কোনকালেই।বলিভিয়ার মিলিটারি জেনারেল উইলিয়ামস কালিমান ও বিরোধী নেতা ফার্নান্দো কামাচো সহ দক্ষিণ পন্থী ও মার্কিন তাঁবেদারদের কাজে লাগিয়ে ক্যু করে বাধ্য করা হয় ইভো মোরালেসকে পদত্যাগ করতে। তিনি দেশ ছেড়ে চলে যান আর্জেন্টিনায়। টেসলা কোম্পানির মালিক মার্কিন ধনকুবের এলন মাস্ক ট্যুইটারে লেখেন - "We will coup whoever we want! Deal with it. ইভো মোরালেসের ওপরে ওনার রাগ হওয়াটাই স্বাভাবিক কারণ টেসলার বিদ্যুতচালিত গাড়ি গুলোতেও যে লিথিয়াম ব্যাটারি লাগে ! আর মোরালেস কীনা সেই লিথিয়াম মার্কিনীদের দেবে না বলেছে!

কিন্তু সাম্রাজ্যবাদের এই ধারণা ছিল না যে ইভো মোরালেস দেশে না থাকলেও তাঁর দল আছে ও তাঁর দলের জনভিত্তিও অক্ষুন্ন রয়েছে। ১৯৯৮ সালে তৈরি MAS-IPSP বা Movement for Socialism–Political Instrument for the Sovereignty of the Peoples দল যা ইভো মোরালেসের হাত ধরে তৈরি হয়েছিল বলিভারীয় বামপন্থার অনুপ্রেরণায় তার ভিত্তি অনেক গভীরে।বলিভিয়ান টিভি চ্যানেল ইউনিটেলের খবর অনুসারে মোরালেস এর সমাজতন্ত্রী দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী তথা ইভো মোরালেস সরকারের প্রাক্তণ অর্থমন্ত্রী লুইস আর্সে তার নিকটতমতম প্রতিদ্বন্দ্বী মধ্য-দক্ষিণপন্থী প্রার্থী কার্লোস মেসার থেকে প্রায় ২০% বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে আর্সে পেয়েছেন মোট ভোটের প্রায় ৫২.৪% ও মেসা পেয়েছেন ৩১.৫% । বলিভিয়ার নির্বাচনের নিয়ম অনুসারে সরাসরি জয়ের জন্য, একজন প্রার্থীর কমপক্ষে ৪০% ভোট প্রয়োজন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে কমপক্ষে ১০ শতাংশ পয়েন্ট ব্যবধান থাকতে হবে।স্বভাবতই এই ফলাফলে লুইস আর্সের সরাসরি জয় নিশ্চিত।
শেষ এডিট:: 19-Oct-20 15:10 | by 4
Permalink: https://cpimwestbengal.org/bolivian-socialist-candidate-set-to-win-election
Categories: Current Affairs
Tags: bolivia, evo morales, luis arce, us imperialism
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (150)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (133)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)
.jpg)




