মানুষের জন্যই বয়সসীমা ভাঙছেন কালনার ডাক্তারবাবু

Author
ওয়েবডেস্ক

Pro-People Stand By A Doctor: Kalna - WB

প্রকাশ: ১১-এপ্রিল-২০২০

মানুষের পাশে থাকতেই করোনা মোকাবিলা স্বাস্থ্যবিধির বয়সসীমা ভাঙছেন কালনার ডাক্তারবাবু।  কালনা শহরে অন্যান্য ডাক্তাররাবাবুরা  যখন অনেকেই চেম্বারের দরজায় " নিজে বাঁচুন, ঘরে থাকুন" বলে চেম্বার বন্ধ করে দিয়েছেন। তখন কালনার ডাঃ গৌরাঙ্গ গোস্বামী  সত্তর বছর বয়সেও রাতদিন এক করে রোগী দেখছেন।

  করোনা মোকাবিলার স্বাস্থ্যবিধান অনুযায়ী ৬০ বছরের ঊর্ধ্বে সকল ব্যক্তিকে  বাড়ি থাকতে বলা হয়েছে।  এমনকি এই বয়সের ডাক্তারবাবুদের রোগী দেখতে নিষেধ করা হয়েছে।

  সিপি আই(এম) পার্টির কালনা এরিয়া কমিটির সম্পাদক ডাঃ  গৌরাঙ্গ গোস্বামী  এই নিয়মের বয়সসীমা   ভাঙছেন।  শুরু থেকে আজও পর্যন্ত  মাত্র পাঁচ টাকা ভিজিট নিয়ে রোগী দেখে যাচ্ছেন।

  তাঁর বক্তব্য হাজার হাজার আমার পার্টি কর্মী যখন  করোনা ভয়কে দূরে সরিয়ে রেখে সাধারণ মানুষের   পাশে আছে। আর আমি ঘরে  বসে থাকতে পারি ?  জানিনা কতো দিন এই ভাবে মানুষের পাশে থাকতে পারবো। তবে যথাসম্ভব সাবধানতা অবলম্বন করেই বেঁচে থাকা পর্যন্ত মানুষের পাশে থাকব এটাই আমার অঙ্গীকার।

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 11-Apr-20 18:31 | by 2
Permalink: https://cpimwestbengal.org/pro-people-stand-by-a-doctor-kalna-wb
Categories: Current Affairs
Tags: coronawb, covid-19, cpimwb
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড