দেশীয় প্রযুক্তিতে তৈরি নয়া করোনা কিট


প্রকাশ: ২৪-মার্চ-২০২০
আর বিদেশ থেকে নয়, এবার দেশেই তৈরি হল করোনা ভাইরাস পরীক্ষার কিট।
পুণের মাইল্যাব ডিসকভারি সলিউশন প্রাইভেট লিমিটেডে তৈরি হল কোভিড-১৯ পরীক্ষার কিট।
সরকারি সম্মতি পেয়ে এবার বাজারে আসার জন্য প্রস্তুত। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশনের স্বীকৃত এই সব কিট এবার করোনা পরীক্ষা অনেকটাই সহজ করে দেবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই কিট।
এতদিন করোনা ভাইরাস টেস্টের জন্য ভারত অন্য দেশের দিকে তাকিয়ে ছিল। ফলে টেস্টেও দেরি হচ্ছিল। তা ছাড়া ভারতে টেস্ট সেন্টার কম হওয়ায়, বহু মানুষের নমুনা টেস্ট করতেও বেগ পেতে হচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে চলে এল দেশীয় টেস্ট কিট। একটি কিট-এর দাম ৮০ হাজার টাকা। ১০০ জন রোগীর নমুনা পরীক্ষা করা যাবে একটি কিটে। সংস্থার তরফে জানানো হয়েছে, এক সপ্তাহে ১ থেকে দেড় লক্ষ টেস্ট কিট তারা উৎপাদন করতে পারবে।
শেষ এডিট:: 24-Mar-20 22:13 | by 2
Permalink: https://cpimwestbengal.org/indigenous-corona-testing-kit-ready-to-out-for-market
Categories: Current Affairs
Tags: coronainindia, covid-19, cpim, modi govt 2.0
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (147)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (130)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)





