নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নিন্দা করা হচ্ছে,অবিলম্বে এনটিএ ভেঙে দিতে হবে

ওয়েবডেস্ক
ছাত্রছাত্রীদের উদ্বেগ ও সমস্যার প্রতি সম্পূর্ণ অসংবেদনশীল দুর্নীতিগ্রস্ত ও স্বার্থান্বেষী চক্রের যোগসাজশেই এ ধরনের প্রশ্নফাঁসের ঘটনা ঘটে।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তীব্র নিন্দা করছে।
এই প্রশ্নপত্র ফাঁসের কারণে প্রভাবিত প্রায় ২২ লক্ষ শিক্ষার্থী এখন অপ্রয়োজনীয় মানসিক চাপের সম্মুখীন হচ্ছে, যার জন্য তারা দায়ী নয়। ছাত্রছাত্রীদের উদ্বেগ ও সমস্যার প্রতি সম্পূর্ণ অসংবেদনশীল দুর্নীতিগ্রস্ত ও স্বার্থান্বেষী চক্রের যোগসাজশেই এ ধরনের প্রশ্নফাঁসের ঘটনা ঘটে।
কেন্দ্রীয় সরকার যখন থেকে পরীক্ষার দায়িত্ব ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র হাতে তুলে দিয়েছে, তখন থেকে এই প্রথম নয় যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটল। অবিলম্বে এনটিএ-কে ভেঙে দিতে হবে এবং আগের মতো সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলির হাতে পরীক্ষার দায়িত্ব ফিরিয়ে দিয়ে পরীক্ষাপদ্ধতিকে বিকেন্দ্রীকরণ করতে হবে।
সিপিআই(এম) দাবি করছে যে, কেন্দ্রীয় সরকার এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্ত করুক, দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করুক এবং অবিলম্বে এমন ব্যবস্থা গ্রহণ করুক যাতে প্রভাবিত শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন না হয়।
............................................................................................................................................................................................................................................................................
............................................................................................................................................................................................................................................................................
The Polit Bureau of the Communist Party of India (Marxist) condemns the leakage of the NEET exam paper.
The nearly 22 lakh students affected by this leak are now subjected to unnecessary psychological pressure for which they are not responsible. Paper leakages occur due to the connivance of corrupt and vested interests who are insensitive to the students’ concerns.
This is not the first time that exam papers have been leaked after the Union government assigned the task of conducting exams to the National Testing Agency (NTA). The NTA should be disbanded immediately, and the conduct of examinations should be decentralised, with the responsibility of conducting exams being handed over to the concerned government agencies, as earlier.
The CPI(M) demands that the Union government conduct a comprehensive enquiry into the leak, ensure strict punishment to those responsible, and immediately put measures into place so that the affected students’ future is not put into jeopardy.
প্রকাশ: ১২-মে-২০২৬
শেষ এডিট:: 12-May-26 20:22 | by 4
Permalink: https://cpimwestbengal.org/condemn-leakage-of-neet-exam-paper-disband-nta-immediately
Categories: Press Release
Tags: neet scam, nta
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (155)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (141)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)
সাম্প্রতিক পোস্ট / Latest Posts
পলিট ব্যুরোর বিবৃতি
- ওয়েবডেস্ক
আমরা তিমির বিলাসী নই, তিমির বিনাশী হতে চাই
- শমীক লাহিড়ী
রবীন্দ্রনাথ, ফ্যাসিবাদ ও লাল পার্টি
- ময়ূখ বিশ্বাস
ভারতে বৃটিশ শাসনের ভবিষ্যৎ ফলাফল
- কার্ল মার্কস


.jpg)

