মুম্বাইয়ে চালু হলো করোনার জন্য গণ পরীক্ষার বাস

Author
ওয়েবডেস্ক

মুম্বাইয়ে চালু হলো করোনার জন্য গণ পরীক্ষার বাস

প্রকাশ: ০২-মে-২০২০

করোনা সংক্রমণে জেরবার মুম্বাই। তাই এবার গণ পরীক্ষার পন্থা নিল মহারাষ্ট্র সরকার। নিয়ে আসা হলো প্রথম গণ পরীক্ষার বাস। 

 শুক্রবার মুম্বইতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বাসের উদ্বোধন করেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ, পরিবেশ মন্ত্রী আদিত্য ঠাকরে, ও বৃহন্মুম্বই পৌরননিগমের কমিশনার প্রবীণ পরদেশি।

বাসের মধ্যে থাকছে বিশেষজ্ঞদের একটি টিম। তাঁরাই নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করবেন।থাকছে একটি টেস্টিং ল্যাব। সেখানে করোনার নমুনা পরীক্ষা করার সমস্ত ব্যবস্থা থাকছে। তার সঙ্গে এই বাসেই মিলবে এক্স-রে পরীক্ষার সুযোগ সুবিধা।  বাসে থাকছে একটি ছোট ঘর যেখানে করোনার পরীক্ষাগুলি করা হবে। এছাড়াও এই বাসের মধ্যে প্রয়োজনীয় সমস্ত সুবিধার ব্যবস্থা দ্রুতই আয়োজন করে দেওয়া হবে বলে জানিয়েছেন বৃহন্মুম্বই পৌরনিগম কমিশনার।

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 02-May-20 15:31 | by 2
Permalink: https://cpimwestbengal.org/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be
Categories: Current Affairs
Tags: coronainindia, covid-19
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড