মুম্বাইয়ে চালু হলো করোনার জন্য গণ পরীক্ষার বাস

ওয়েবডেস্ক

প্রকাশ: ০২-মে-২০২০
করোনা সংক্রমণে জেরবার মুম্বাই। তাই এবার গণ পরীক্ষার পন্থা নিল মহারাষ্ট্র সরকার। নিয়ে আসা হলো প্রথম গণ পরীক্ষার বাস।
শুক্রবার মুম্বইতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বাসের উদ্বোধন করেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ, পরিবেশ মন্ত্রী আদিত্য ঠাকরে, ও বৃহন্মুম্বই পৌরননিগমের কমিশনার প্রবীণ পরদেশি।
বাসের মধ্যে থাকছে বিশেষজ্ঞদের একটি টিম। তাঁরাই নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করবেন।থাকছে একটি টেস্টিং ল্যাব। সেখানে করোনার নমুনা পরীক্ষা করার সমস্ত ব্যবস্থা থাকছে। তার সঙ্গে এই বাসেই মিলবে এক্স-রে পরীক্ষার সুযোগ সুবিধা। বাসে থাকছে একটি ছোট ঘর যেখানে করোনার পরীক্ষাগুলি করা হবে। এছাড়াও এই বাসের মধ্যে প্রয়োজনীয় সমস্ত সুবিধার ব্যবস্থা দ্রুতই আয়োজন করে দেওয়া হবে বলে জানিয়েছেন বৃহন্মুম্বই পৌরনিগম কমিশনার।
শেষ এডিট:: 02-May-20 15:31 | by 2
Permalink: https://cpimwestbengal.org/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be
Categories: Current Affairs
Tags: coronainindia, covid-19
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (147)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (130)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)
সাম্প্রতিক পোস্ট / Latest Posts
বাংলার বিকল্প পরিবেশ ভাবনা ও উন্নয়নের অভিমুখ
- সৌরভ চক্রবর্ত্তী
পশ্চিমবাংলার ক্রীড়ানীতি ও বিপল্প প্রস্তাব
- সুমিত গঙ্গোপাধ্যায়
তথ্য প্রযুক্তি এ আই আমাদের রাজ্যে সম্ভাবনা
- নন্দিনী মুখার্জি
প্রধানমন্ত্রীকে চিঠি
- ওয়েবডেস্ক





