বাংলা বাঁচাতে বিকল্প ইশতেহার

Author
ওয়েবডেস্ক

২০১১ থেকে রাজ্যে তৃণমূল কংগ্রেসের চরম অপশাসন। ২০১৪ থেকে কেন্দ্রে আর এস এস নিয়ন্ত্রণাধীন সাম্প্রদায়িক বিজেপির সরকার।

Alternative manifesto to save Bangla
আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বামফ্রন্ট ও তার সহযোগীদের সঙ্গে নিয়ে সে লড়াইতে নেমেছে। নির্বাচক হিসাবে দেশের সাধারণ মানুষের অধিকার সাংবিধানিক ও সার্বভৌম হওয়া স্বত্বেও বিশেষ নিবিড় সংশোধনের (এস আই আর) আড়ালে রাজ্যের গরীব ও সংখ্যালঘু পরিচিতির মানুষজনের এক বিরাট অংশকে প্রথমে বিচারাধীন, পরে ডিলিটেড তালিকাভুক্ত করা হয়েছে। নির্বাচনের প্রচারের সঙ্গেই সিপিআই(এম) তাদের ভোটাধিকার রক্ষার লড়াইও জারী রেখেছে।
তৃণমূল ও বিজেপি উভয়েরই বিরুদ্ধে লড়াই। ২০১১ থেকে রাজ্যে তৃণমূল কংগ্রেসের চরম অপশাসন। ২০১৪ থেকে কেন্দ্রে আর এস এস নিয়ন্ত্রণাধীন সাম্প্রদায়িক বিজেপির সরকার। এ দুয়ের জাঁতাকলে রাজ্যের মানুষ বিপর্যস্ত, পরিশ্রান্ত - অন্যায়, লুট, অবিচার ও অত্যাচার সবকিছু থেকে নিস্তার পেতে পশ্চিমবঙ্গের জনসাধারণ প্রস্তুত। 

জল,জঙ্গল ও জমি বাঁচানোর লড়াই। সুলভে উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্য ও কাজের অধিকার প্রতিষ্ঠা। পরিযায়ী শ্রমিক থেকে গিগ ওয়ার্কার, ছোট মাঝারি চাষী থেকে খেতমজুর। সকলের জন্য মাথা উঁচু করে বেঁচে থাকা ও পরের প্রজন্মকে সামনের দিকে এগিয়ে দেওয়ার লড়াই। গ্রাম থেকে শহর অবধি বেকারী সমস্যার সমাধান। মহিলাদের স্বনির্ভরতা, ক্ষুদ্র ঋণের জাল থেকে মুক্তি, সুরক্ষা ও মর্যাদার প্রসঙ্গে আপসহীন দায়বদ্ধতা।  রাজ্যের উত্তর থেকে দক্ষিণপ্রান্ত অবধি সকল মানুষের জীবন জীবিকা ও অধিকার সুরক্ষিত রাখার কার্যকরী বিকল্পের বার্তা হাজির করেছে সিপিআই(এম)। 
বিকল্পের সেই বার্তাকে সুস্পষ্ট করতেই রাজ্য ওয়েবসাইটে ৩ থেকে ১৮ এপ্রিল অবধি প্রতিদিন একটি প্রতিবেদন প্রকাশিত হবে।
প্রকাশ: ০২-এপ্রিল-২০২৬

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 02-Apr-26 09:33 | by 3
Permalink: https://cpimwestbengal.org/alternative-manifesto-to-save-bangla
Categories: Fact & Figures
Tags: left alternative, electionmanifesto2026
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড