হলদিয়ায় ধর্ষন করে খুনের ঘটনায় ধৃত মন্ত্রীর শাগরেদ


প্রকাশ: ২৪-ফেব্রুয়ারি-২০২০
নৃশংসতায় হায়দরাবাদ কাণ্ডকেও পিছনে ফেলে দিয়েছে। সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির শাসনে নৃশংসতম ঘটনা পুর্ব মেদিনীপুরে। গত ১৮ ফেব্রুয়ারী হলদিয়ার ঝিকুরখালী ইটভাটায় জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল মা ও মেয়েকে। পুলিশের সন্দেহ ধর্ষণ করেই খুন করা হয় মা ও মেয়েকে। খবর পেয়ে ওই জায়গায় হলদিয়া দুর্গাচক থানার পুলিশ যায়। ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ মা ও মেয়ের দেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত করে দেখা যায় এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্ত সাদ্দাম হোসেন এবং মঞ্জিরুল আলম মল্লিক নামে দুই তৃণমূল কর্মী। সাদ্দাম হোসেন ও মঞ্জিরুল আলম মল্লিক দু'জনেই এলাকায় তৃণমূল বিধায়ক ও মন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুগামী।স্থানীয় বাসিন্দা থেকে প্রশাসন, এমনকি শাসক দলের লোকজনও স্তম্ভিত এই নৃশংসতায়। অভিযুক্ত সাদ্দাম হোসেন অধিকারি পরিবারের ঘনিষ্ঠ। ২০১৯ সালে তমলুক লোকসভা নির্বাচনে ভোট লুঠের অন্যতম অভিযুক্ত ছিল এই সাদ্দাম হোসেন। শুভেন্দু অধিকারির নির্দেশেই সেদিন পর পর বুথ দখল করে ভোট লুঠ করে সাদ্দাম। এই সাদ্দামের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ও মহিলাদের উত্যক্ত করার অভিযোগও আছে।

প্রায় ছয়দিন পেরিয়ে গেছে। এখনও পর্যন্ত মন্ত্রীর কোন প্রতিক্রিয়া মেলেনি। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীও মুখে কুলুপ এঁটেছেন। প্রশাসনের এই নিস্পৃহতাই যে অপরাধীদের মনোবল বাড়াচ্ছে তা একের পর এক ঘটনায় স্পষ্ট।

হলদিয়ার ঝিকুরখালিতে দুই মহিলাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই জনের মধ্যে সাদ্দাম হোসেনশুভেন্দু অধিকারির নির্দেশেই ২০১৯ সালে তমলুক লোকসভা নির্বাচনে ভোট লুঠ করে। সেদিন পর পর বুথ দখল করে ভোট লুঠ করে।এই সাদ্দামের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ও মহিলাদের উত্যক্ত করার অভিযোগও আছে।১৮ ফেব্রুয়ারি ভোরবেলা ঝিকুরখালি এলাকায় হলদি নদীর পাড়ে এক নির্জন জায়গায় দু'টি দেহ জ্বলতে দেখেন স্থানীয় মানুষ জন। তারাই আগুন নিভিয়ে পুলিশকে খবর দেয়। পোড়া দেহগুলি এতটাই পুড়ে গিয়েছিল যে তা শনাক্ত করা যাচ্ছিল না। ময়নাতদন্তের পর পুলিশ জানায় জীবিত অবস্থায় পোড়ানো হয়েছিল তাদের। তদন্ত করে পুলিশ জানতে পারেপুড়ে যাওয়া দেহ দুটি দুই মহিলার তাদের সম্পর্ক মা ও মেয়ের।নিউ ব্যারাকপুর কালীবাড়ির কাছে প্রায় আড়াই বছর ধরে ভাড়া থাকতেন তাঁরা। এই খুনের জোড়া খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবি করছে স্থানীয় মানুষ জন।

শেষ এডিট:: 24-Feb-20 18:18 | by 2
Permalink: https://cpimwestbengal.org/3674
Categories: Current Affairs
Tags: aitc, rape, tmc
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (5)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (183)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (163)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (89)
- Highlight - হাইলাইট (102)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (156)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (19)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)





