

প্রকাশ: ০৫-মার্চ-২০২০
তৃণমূল আছে তৃণমূলেই!
তৃণমূলের ওয়েবসাইটে জ্বলজ্বল করছে ‘তথ্য’, গোটা দেশের একাধিক রাজ্যের মতো মধ্য প্রদেশেও তৃণমূলের রাজ্য কমিটি আছে। রাজধানী ভোপাল থেকেই নাকি মূলত চলে দলের কাজকর্ম। রাজ্যে ইউনিট থাকলে সেই কমিটির সভাপতিও থাকবেন। মধ্য প্রদেশে তৃণমূলের সভাপতির নাম শচীন চৌহান। বয়স ষাটের ঘরে।
পশ্চিমবঙ্গে সরকারে থাকা তৃণমূল আর মধ্য প্রদেশে কার্যত কোনও অস্তিত্ব না থাকা প্রায় ‘অদৃশ্য’ তৃণমূলের কাণ্ডকারখানার মধ্যে যদিও মিল পেল পুলিশ, মঙ্গলবার রাতে। ভোপাল শহরের উপকণ্ঠে একটি লোকালয়ে নার্সিংহোমের আড়ালে সেক্স র্যাকেট চালানোর অভিযোগে ওই শচীন চৌহান নামক মমতা ব্যানার্জির দলের ‘সভাপতি’-কে পুলিশ গ্রেপ্তার করে।
যে রাজ্যে এই নামে দল আছে কিনা তা জানে না খোদ পুলিশ প্রশাসনও, সেই রাজ্যেই দলের সভাপতি বেমালুম নার্সিংহোমের আড়ালে মহিলাদের দিয়ে জোর করে অসামাজিক কার্যকলাপ রমরমিয়ে চালাচ্ছে। তৃণমূল আছে তৃণমূলেই, সে যেখানেই থাকুক না কেন। পশ্চিমবঙ্গে সম্প্রতি ডেবরার ঘটনা থেকে উত্তরবঙ্গের ধূপগুড়ি, কালিয়াগঞ্জ একের পর এক ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা। প্রতিটি ঘটনাতেই অভিযুক্তের কাঠগড়ায় শাসক তৃণমূল। সেই ট্র্যাডিশন ভোপালেও!
মঙ্গলবার দুপুরে ভোপালে ক্রাইম ব্রাঞ্চ গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় ভোপাল শহরের একটু দূরে বারখেডি এলাকায়। গত ৩০বছর ধরে এখানে এই নার্সিংহোমটি চলছিল, যার কোনও রেজিস্ট্রেশনও নেই। এখান থেকেই গ্রেপ্তার করা হয় শচীন সিং চৌহান নামে এক ব্যক্তিকে, যিনি নিজেকে তৃণমূলের রাজ্য সভাপতি হিসাবে দাবি করেছেন। ভোপাল পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পরে ধৃত ব্যক্তিকে জেরার সময় তিনি বারেবারে নিজেকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি হিসাবে দাবি করেছেন। এমনকি মালভিয়া নগরে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক ভিজিটিং কার্ড। তাতেও স্পষ্ট লেখা, ‘‘তৃণমূল কংগ্রেসের মধ্য প্রদেশের রাজ্য সভাপতি’’। এই ব্যক্তি পেশায় একজন প্রোমোটার। নার্সিংহোমের আড়ালে এই সেক্স র্যাকেট চালানোর ঘটনায় মোট ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে ৬জন মহিলা। গ্রাহক সেজেই তৃণমূল নেতার ঐ নার্সিংহোমে গিয়েছিল পুলিশ।
যদিও এই নিয়ে মুখ খোলেননি এরাজ্যের তৃণমূল নেতারা। এর আগে তামিলনাড়ুতেও খাতায় কলমে তৈরি করা হয় তৃণমূলের রাজ্য কমিটি। এক ব্যক্তিকে ধরে বেঁধে টাকার বিনিময়ে সভাপতি বানানো হয়। এম গণেশ নামে ঐ ব্যক্তি কিছুদিন পরে খোদ মমতা ব্যানার্জির দলের নামেই রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছিলেন কিভাবে টাকার বিনিময়ে ভিনরাজ্যে টিকিট দেয় মমতা ব্যানার্জির দল, কিভাবে চাকরির ভুয়ো ফরম বিক্রি করে টাকা তোলা হয়।
যেখানেই শাখা খুলুক না কেন, তৃণমূলের পরিচিত তৃণমূলের কাণ্ডকারখানাতেই। ভোপালের ঘটনায় তা যেন আরও একবার সামনে এল।

শেষ এডিট:: 05-Mar-20 15:18 | by 4
Permalink: https://cpimwestbengal.org/tmc-state-president-arrested-sex-racket-in-madhyapradesh
Categories: Current Affairs
Tags: crime against women, madhyapradesh, tmc
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (159)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (144)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (80)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)





