বামফ্রন্ট সভাপতি বিমান বসুর বিবৃতি

সম্প্রীতি ও সৌহার্দের পরিবেশে উৎসব পালনে বামফ্রন্ট আবেদন জানাচ্ছে।

৩ জুন, ২০২৫
কলকাতা
আগামী ৭ই জুন সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও ইদুজ্জোহা পালিত হবে। রাজ্যের ঐতিহ্য অক্ষুন্ন রেখে সম্প্রীতি ও সৌহার্দের পরিবেশে এই উৎসব পালন করার জন্য বামফ্রন্ট রাজ্যের সব অংশের জনগণের কাছে আবেদন জানাচ্ছে।
সারা দেশে এবং আমাদের রাজোও বিভাজনের শক্তি মানুষের সঙ্গে মানুষের ঐক্য ও সম্প্রীতির পরিবেশকে বিঘ্নিত করতে তৎপর। এই পরিস্থিতিতে জনগণের ঐক্য বজায় রাখার জন্য সচেতন ও সতর্ক থাকার জন্য সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে বামফ্রন্ট আহ্বান জানাচ্ছে।
বামফ্রন্টের শরিক দলগুলির নেতৃত্ব ও কর্মীদের এক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই প্রীতির পরিবেশে জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সকল মানুষ যাতে এই উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
রাজ্য প্রশাসনের কাছেও বামফ্রন্ট নিরাপত্তা ও শান্তির পরিবেশ রক্ষায় যথাযথ ব্যবস্থা নেবার জন্য আবেদন জানাচ্ছে।
প্রকাশ: ০৩-জুন-২০২৫

শেষ এডিট:: 03-Jun-25 17:05 | by 2
Permalink: https://cpimwestbengal.org/statement-by-left-front-chairman-biman-basu-2
Categories: Press Release
Tags: communal harmony, cpim, left front wb
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (157)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (142)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (79)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)