জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি সংহতি জানিয়ে বাম দলগুলির যৌথ বিবৃতি

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী), সারা ভারত ফরওয়ার্ড ব্লক এবং বিপ্লবী সমাজতন্ত্রী পার্টি একযোগে নিম্নলিখিত বিবৃতি দিয়েছেঃ
জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি সংহতি
২০২০ সালের ৫ অগাস্ট ভারতের সংবিধানের ৩৭০ নং ধারা রদ হওয়ার এক বছর পূর্তি হল যার দ্বারা জম্মু ও কাশ্মীরকে রাজ্য হিসাবে নাকচ করা হয়েছে এবং সেখানকার মানুষদের অবরুদ্ধ করে রাখা হয়েছে।
গত বছর মোদী সরকারের তরফে এই ধারা রদ করার ফলাফল ভারত এবং জম্মু ও কাশ্মীরের জনগণের জন্য উপকারী হবার প্রসঙ্গে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে অনেকগুলি বড় দাবী করা হয়েছিল। ইতিমধ্যেই অনেকে মোদী জমানার স্বৈরাচার সম্পর্কে সতর্কতার প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় সরকার যে মনোভাব নিয়েছে তা অদূর ভবিষ্যতে সারা ভারতের জন্য প্রযোজ্য হবার সমূহ সম্ভাবনা হিসাবে তুলে ধরেন। এক বছর পরের জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির বাস্তবতা স্পষ্ট করেছে কিভাবে সেখানকার জনগণের প্রতি মোদী সরকার প্রবঞ্চনা করে তাদের অবরুদ্ধ রাখা হয়েছে, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।
দেশের সংবিধানের ৩৭০ নং ধারা এবং ৩৫(ক) ধারা রদ করার বিরুদ্ধে আদালতে যে আবেদন করা হয়েছে তা এখনও দেশের সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে।
সবকটি বাম দল একযোগে দাবী জানাচ্ছে ২০১৯ সাল থেকে এখনও অবধি যাদের গ্রেফতার করা হয়েছে তাদের প্রত্যেককে মুক্তি দিতে হবে, যোগাযোগ ব্যাবস্থাকে সম্পূর্ণ রুপে পুনঃস্থাপিত করতে হবে এবং জনগণকে নিজের দেশে ঘোরাফেরা করার সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। অতিমারির পরিস্থিতিকে যথাযথভাবে মোকাবিলায়, ব্যাক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে সাংবিধানিক নীতি পালন করতে সরকারের দায়বদ্ধতার নিশ্চয়তা হিসাবে এবং সঠিক অর্থে অবরুদ্ধ জনগণের পাশে দাঁড়াতে এবং রিলিফ পৌঁছে দিতে এই পদক্ষেপ নেওয়া একান্তই প্রয়োজন।
সাক্ষর
সীতারাম ইয়েচুরি
সাধারণ সম্পাদক
সিপিআই(এম)
ডি রাজা
সাধারন সম্পাদক
সি পি আই
দেবব্রত বিশ্বাস
সাধারন সম্পাদক
এ আই এফ বি
দীপঙ্কর ভট্টাচার্য
সাধারণ সম্পাদক
সিপিআই(এম-এল লিবারেশন)
মনোজ ভট্টাচার্য
আর এস পি
প্রকাশ: ০৬-আগস্ট-২০২০
Date: Monday, August 3, 2020
The Left parties – Communist Party of India (Marxist), Communist Party of India, Communist Party of India (Marxist-Leninist)-Liberation, All India Forward Bloc and Revolutionary Socialist Party – have issued the following statement:
Solidarity with the People of J&K
5 August 2020 marks one year of the abrogation of Article 370, the dissolving of the state of Jammu and Kashmir, and the caging of the people of J&K.
Last year, the Modi Government made many tall promises about what this move would accomplish and how it would benefit India and the people of J&K. Meanwhile many warned that the Modi regime’s tyranny in Kashmir would soon be a blueprint for the whole of India. A year later, the Government’s promises stand exposed betraying the people of J&K who continue to be caged and silenced.
The challenges to the abrogation of Article 370 and 35(A) of the Indian Constitution are still pending before the Supreme Court.
The Left parties demand that all those detained since August 2019 must be released, full communications must be restored and the free movement of people allowed. This is essential for both combating the pandemic effectively and upholding Constitutional guarantees on democratic rights and civil liberties while providing relief to the beleaguered people.
Sd/-
Sitaram Yechury
General Secretary
CPI(M)
D. Raja
General Secretary
CPI
Debabrata Biswas
General Secretary
AIFB
Dipankar Bhattacharya
General Secretary
CPI(ML)-Liberation
Manoj Bhattacharya
RSP
শেষ এডিট:: 06-Aug-20 10:41 | by 2
Permalink: https://cpimwestbengal.org/solidarity-with-the-people-of-j-k-left-parties-statement
Categories: Press Release
Tags: article370, leftpartyindia, modi govt 2.0
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (147)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (130)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)





