সংসদের কন্ঠরোধ বন্ধ করতে হবে - পলিট ব্যুরো বিবৃতি

মোদি সরকার পরিকল্পিতভাবে সংসদের অবমূল্যায়ন করছে এবং বিরোধীদের কণ্ঠস্বরকে স্তব্ধ করছে। জনমতকে একত্রিত করে গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ সংগ্রাম শুরু করে এর প্রতিরোধ করতে হবে।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরোর বিবৃতি:
সিপিআই(এম)-এর দু'জন সাংসদ সহ লোকসভার ৪ জন বিরোধী সাংসদ এবং রাজ্যসভার ২০ জন বিরোধী সাংসদকে পরপর দিনগুলিতে সাসপেন্ড করা সংসদের গণতান্ত্রিক কার্যক্রমের ওপর একটি গুরুতর আঘাত।এটা সাংসদদের মত প্রকাশের স্বাধীনতার মৌলিক অধিকারের ওপরও আঘাত।
মোদি সরকারই বিধিবদ্ধ ভাবে বিরোধীদের দ্বারা উত্থাপিত কোনও প্রস্তাব গ্রহণ করতে একগুঁয়েভাবে অস্বীকার করে চলেছে, জনগণ যে জ্বলন্ত সমস্যাগুলির মুখোমুখি হচ্ছে, যা তাদের জীবন ধ্বংস করছে যেমন মূল্যবৃদ্ধি, বেকারত্ব ইত্যাদি প্রসঙ্গে কোন আলোচনা সংসদে করার কোন অবকাশ নেই। তারা সংসদে সব বিষয় নিয়ে আলোচনা করতে চান বলে প্রকাশ্যে দাবি করলেও তারা ইচ্ছাকৃতভাবে এ ধরনের আলোচনায় বাধা দিচ্ছেন।জনগণের উদ্বেগ এবং জনস্বার্থের বিষয়গুলি নিয়ে আলোচনার সর্বোচ্চ ফোরাম হিসাবে সংসদকে ধ্বংস করার জন্য মোদি সরকার এককভাবে দায়ী। মোদি সরকার পরিকল্পিতভাবে সংসদের অবমূল্যায়ন করছে এবং বিরোধীদের কণ্ঠস্বরকে স্তব্ধ করছে। জনমতকে একত্রিত করে গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ সংগ্রাম শুরু করে এর প্রতিরোধ করতে হবে।
প্রকাশ: ২৭-জুলাই-২০২২
No English Content
শেষ এডিট:: 27-Jul-22 22:00 | by 2
Permalink: https://cpimwestbengal.org/reject-this-throttling-of-parliament-pb-statement
Categories: Press Release
Tags: cpim, parliament, suspension
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (155)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (141)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)

.jpg)



