৯ জুলাইয়ের সাধারণ ধর্মঘটকে সমর্থন করুন : প্রেস বিবৃতি

Author
ওয়েবডেস্ক

The July 9 general strike reiterates the demands raised by the trade unions.

Press Statement: Support the July 9 General Strike

২৪ জুন, ২০২৫ প্রেস বিবৃতি

যৌথ বিবৃতি: সিপিআই(এম), সিপিআই, সিপিআই(এম-এল) লিবারেশন, আরএসপি এবং এআইএসবি

৯ জুলাইয়ের সাধারণ ধর্মঘটকে সমর্থন করুন

নিম্নস্বাক্ষরকারী পাঁচটি বামপন্থী দল ৯ জুলাই, ২০২৫ তারিখে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। এই ধর্মঘট আহ্বান করেছে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন সর্বভারতীয় ক্ষেত্রভিত্তিক ফেডারেশন এবং সংগঠন নিয়ে গঠিত যৌথ ট্রেড ইউনিয়ন মঞ্চ। এই ধর্মঘটের মূল উদ্দেশ্য হচ্ছে শ্রম কোড কার্যকর করার বিরোধিতা করা, যা আসলে কর্পোরেটদের স্বার্থ রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এর লক্ষ্য মূলত শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকারকে ভয়ংকর ভাবে খর্ব করা। এই উদ্দেশ্যেই সংগঠিত হওয়া ও যৌথ কর্মসূচি গ্রহণের অধিকার খর্ব করার এই উদ্যোগ।

তৃতীয় দফায় ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার আগ্রাসীভাবে নয়া উদারনীতিকে বাস্তবায়িত করছে, যার মধ্যে অন্যতম প্রধান শ্রম কোড কার্যকর করা। সরকার প্রতিরক্ষা ও যোগাযোগের মতো কৌশলগত ক্ষেত্রে জাতীয় সম্পদের বেসরকারিকরণের পথে দ্রুত অগ্রসর হচ্ছে এবং এই শ্রমবিরোধী নীতিগুলোর বিরোধিতাকে দমন করার চেষ্টা করছে।

৯ জুলাইয়ের সাধারণ ধর্মঘট শ্রমিক সংগঠনগুলোর দাবিগুলিকে পুনরায় উত্থাপন করছে, যা কেবল শ্রমজীবী মানুষের নয়, কৃষক, ক্ষেতমজুর ও সাধারণ জনগণের জীবন-জীবিকার দাবিগুলোকেও প্রতিফলিত করে।

সংযুক্ত কৃষক মোর্চা ও ক্ষেতমজুর সংগঠনসমূহও এই ধর্মঘটকে সমর্থন জানিয়ে ধর্মঘটের আগে এবং ওই দিন ব্যাপক মিছিল-সমাবেশের ডাক দিয়েছে।সাধারণ ধর্মঘটের প্রতি কৃষক সমাজের সংহতি জ্ঞাপন কর্মসূচি শ্রমজীবী জনগণের ঐক্যকে আরও মজবুত করবে, এই অংশের মানুষের মধ্যে বিদ্বেষ ও বিভাজনের রাজনীতি ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে।

বামপন্থী দলসমূহ সাধারণ মানুষের প্রতি এই ধর্মঘটকে সমর্থনের আহ্বান জানাচ্ছে এবং নিজ নিজ দলের সমস্ত স্তরের কমিটিগুলিকে সক্রিয় প্রচার ও মানুষকে সমবেত করে এই ধর্মঘটকে সফল করে তোলার জন্য উদ্যোগ নিতে বলছে।

এম এ বেবি সাধারণ সম্পাদক ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)

ডি রাজা সাধারণ সম্পাদক ভারতের কমিউনিস্ট পার্টি

দীপঙ্কর ভট্টাচার্য সাধারণ সম্পাদক সিপিআই(এম-এল) লিবারেশন

মনোজ ভট্টাচার্য সাধারণ সম্পাদক আরএসপি

দেবরাজন সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক


প্রকাশ: ২৪-জুন-২০২৫

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 29-Jun-25 21:34 | by 6
Permalink: https://cpimwestbengal.org/press-statement-support-the-july-9-general-strike
Categories: Press Release
Tags: all india strike, generalstrike, 9th july, general strike 2025
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড