ডিজিটাল মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সরাসরি নিয়ন্ত্রণ চলবে না

Author
ওয়েবডেস্ক প্রতিবেদন

No to Direct Govt Control Over Digital Media
তারিখঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর – ২০২০

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ

একটি নির্দেশনামা জারী করে ডিজিটাল / অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহৃত সবকিছুকে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতাধীন করার ঘোষণা হয়েছে। এতদিন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সংস্থা ছিল কেন্দ্রীয় তথ্য এবং ইলেকট্রনিক প্রযুক্তি মন্ত্রক এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও সংশ্লিষ্ট সংস্থাগুলি অধীনে ছিল বিবিধ আই টি আইনাধীন।

উল্লিখিত সরকারি নির্দেশনামার সাহায্যে কেন্দ্রীয় সরকার সরাসরি ডিজিটাল মাধ্যমকে সম্পূর্ণ নিয়ন্ত্রন করতে চাইছে। প্রিন্ট মাধ্যমকে নিজেদের পছন্দসই মাত্রায় মুখবন্ধ করে দেবার পরে এখন তারা ডিজিটাল মাধ্যমের প্রতি একই মনোভাব দেখাচ্ছে।

কেন্দ্রীয় সরকারের দপ্তরের অধীনে ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রিত হবার বিরোধিতা করছে সিপিআই(এম)। সিপিআই(এম) মনে করে ইতিমধ্যেই প্রচলিত আই টি আইনসমূহ যথাযথ ডিজিটাল মাধ্যমের জন্য যথেষ্ট।
প্রকাশ: ১২-নভেম্বর-২০২০

Date: Thursday, November 12, 2020

The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:

By a notification, the Central Government has brought all digital/online media platforms and online content providers within the ambit of the Ministry of Information & Broadcasting. These were under the Ministry of Information and Electronic Technology earlier, and subject to various provisions under the IT Act to deal with digital platforms and intermediaries.

This notification is a clear expression of intent that the Central Governmetn is now moving to “regulate” digital media content. Having muzzled the print and electronic/visual media to a considerable extent, it is moving to control digital media.

The CPI(M) is opposed to control of the digital media by a government department. The CPI(M) believes that the existing laws and IT Act are adequate for the purpose of a healthy digital media.

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 12-Nov-20 22:07 | by 2
Permalink: https://cpimwestbengal.org/no-to-direct-govt-control-over-digital-media
Categories: Press Release
Tags: cpimpb, digitalmedia, modi govt 2.0
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড