রাস্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিল শাসকবিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিনিধি দল

কোভিড সংক্রান্ত বিধিনিষেধের কারনে মাত্র পাঁচজনের প্রতিনিধি দলকেই মাননীয় রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়।
সারা দেশের কুড়িটিরও বেশি রাজনৈতিক দল বর্তমানে কৃষকদের ঐতিহাসিক সংগ্রামের প্রতি নিজেদের সমর্থন জানিয়ে পশ্চাদপদ তিনটি কৃষি আইন এবং সংশোধিত বিদ্যুৎ আইন বাতিল করার দাবী জানিয়েছে।
পাঁচজনের প্রতিনিধি দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া স্মারকলিপির বয়ান এখানে তুলে ধরা হল।
(বয়ানটি সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির দপ্তর থেকে জারী করা হয়)
মাননীয় রাষ্ট্রপতি মহাশয়,
বহু রাজ্যে বর্তমানে রাজ্য সরকার পরিচালনাকারী দলগুলিসহ সারা দেশে কুড়িটিরও বেশি বিভিন্ন রাজনৈতিক দল ভারতীয় কৃষকসমাজের ঐতিহাসিক সংগ্রামের প্রতি সংহতি এবং তাদের আহ্বানে গতকাল ৮ই ডিসেম্বরের ভারত বনধে অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করে পশ্চাদপদ তিনটি কৃষি আইন এবং সংশোধিত বিদ্যুৎ আইন বাতিল করার দাবী জানিয়েছে।
কোন বিধিবদ্ধ আলোচনা কিংবা মতদানের সুযোগ না দিয়ে অগণতান্ত্রিক পদ্ধতিতে সংসদে নয়া কৃষি আইনসমূহকে পাশ করিয়ে নেওয়া হয়েছে। এই আইনসমূহ ভারতের খাদ্য নিরাপত্তার জন্য বিপদসংকেত। এতে দেশীয় কৃষিব্যবস্থা ও কৃষকসমাজ উভয়েই ধ্বংস হবে। এই আইনসমূহের প্রণোদনে কৃষিজাত ফসলে ন্যূনতম সহায়ক মূল্য ব্যবস্থার ভিত্তিই নষ্ট হয়ে যাবে এবং কৃষিপণ্য বানিজ্যের গোটা দেশীয় বাজারসহ বহুজাতিক এবং দেশীয় কর্পোরেট সংস্থার হাতে দেশের কৃষিব্যবস্থাকেই বন্ধকী হিসাবে তুলে দেওয়া হবে।
আপনার কাছে আমাদের আবেদন, ভারতের সংবিধানের বিধিবদ্ধ তত্ত্বাবধায়ক হিসাবে আপনার অনুমতিসাপেক্ষে কার্যকর কেন্দ্রীয় সরকারকে একগুঁয়েমি পরিহার করার পরামর্শ দিন যাতে সরকার ভারতের অন্নদাতাদের দাবীসমূহ মেনে নেয়।
ধন্যবাদ জ্ঞাপনে,
রাহুল গান্ধী, ভারতীয় জাতীয় কংগ্রেস
শরদ পাওয়ার, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি
সীতারাম ইয়েচুরি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
ডি রাজা, ভারতের কমিউনিস্ট পার্টি
টি কে এস ইলানগোভান, দ্রাবিড় মুন্নেত্র কজগম
প্রকাশ: ১৩-ডিসেম্বর-২০২০
Date: Wednesday, December 9, 2020
Due to restrictions of Covid protocol, only a five-member delegation is permitted to meet the Hon’ble President of India.
More than twenty political parties in the country have extended their support to the ongoing historic farmers’ struggles and asked for the repeal of the retrograde Agri-Laws and the Electricity Amendment Bill.
We are releasing the text of the memorandum submitted by the five-member delegation to the President of India for publication.
(Released from CPI(M) Central Committee office)
To
The Hon’ble President of India
Dear Rashtrapati ji,
More than twenty different political parties, including many parties running state governments, have extended their solidarity with the ongoing historic struggle of the Indian peasantry and extended wholehearted support to their call for a Bharat Bandh yesterday, December 8, demanding the repeal of the retrograde Agri-Laws and the Electricity Amendment Bill.
These new Agri-Laws, passed in the Parliament in an anti-democratic manner preventing a structured discussion and voting, threaten India’s food security, destroy Indian agriculture and our farmers, lay the basis for the abolishment of the Minimum Support Price (MSP) and mortgage Indian agriculture and our markets to the caprices of multi-national agri-business corporates and domestic corporates.
We urge upon you, as the custodian of the Indian Constitution, to persuade “your government” not to be obdurate and accept the demands raised by India’s annadatas.
With regards,
Sd/-
Rahul Gandhi, (Indian National Congress)
Sharad Pawar, (Nationalist Congress Party)
Sitaram Yechury, (Communist Party of India (Marxist)
D. Raja, (Communist Party of India)
T K S Elangovan, (Dravida Munnetra Kazhagam)
শেষ এডিট:: 13-Dec-20 09:23 | by 2
Permalink: https://cpimwestbengal.org/memorandum-to-president-of-india
Categories: Press Release
Tags: cpim, standwithfarmers
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (159)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (144)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (80)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)





