বিরসা মুন্ডার ১২০তম মৃত্যুদিবসে ঐতিহ্য এবং উত্তরাধিকার

Author
ওয়েবডেস্ক



প্রকাশ: ০৯-জুন-২০২০

ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইতে ভারতের গৌরব অনেকেই। এদেরই মধ্যে অন্যতম একজন হলেন বিরসা মূন্ডা। ১৯০০ সালের ৯ জুন, আজকের দিনে তার মৃত্যু হয়।

জল-জমিন-জঙ্গলের অধিকারের জন্য লড়াইতে আমাদের দেশের দরিদ্রতম মানুষদের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মূন্ডা।

সেদিন জল, জমিন এবং জঙ্গল বা সোজা কথায় পৃথিবীর স্বাভাবিক সম্পদসমূহের উপরে কর্তৃত্ব করতে চেয়েছিল সাম্রাজ্যবাদ। আজ তার মৃত্যুর ১২০ বছর পরেও সারা পৃথিবীতে ধান্দাবাজ পুঁজিতন্ত্র (Crony Capitalism) একই কায়দায় সমস্ত প্রাকৃতিক সম্পদের দখল নিতে চাইছে, সেই দখলের রাজনীতি নিজেকে বিস্তৃত করেছে তৈলখনির মালিকানা থেকে শুরু করে আগাম বানিজ্য চুক্তির নামে চাষযোগ্য জমির দখল অবধি। শয়তানির যুক্তি হাজির করে বলা হচ্ছে প্রকৃতির খেয়ালে বেশিরভাগ প্রাকৃতিক সম্পদ এমন দেশগুলিতে অবস্থান করছে যেখানে মানুষ ঐসব সম্পদ নষ্ট করে ফেলবে - তাই বৃহত্তর স্বার্থের ধুয়ো তুলে বিরাট কর্পোরেট শক্তিগুলো নিজেদের ধামাধরা রাজনৈতিক দলগুলীকে কাজে লাগিয়ে যাবতীয় সম্পদকে বলপূর্বক লুঠে নিতে চাইছে, আইনি পরিভাষায় এই দখলের নাম দেওয়া হচ্ছে আধুনিক বানিজ্য চুক্তি!

বিরসা মুন্ডাদের লড়াই শুধুই ইতিহাস নয় - এই লড়াই মানুষের বেঁচে থাকার প্রশ্নে আজও প্রাসঙ্গিক। একদিকে মুনাফার পাহাড় গড়ে তুলতে ধান্দাবাজির আধুনিকতা, অমানবিক ব্যবস্থাকে জায়েজ করে তোলার রাজনৈতিক অবস্থান আরেকদিকে পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে তোলবার অঙ্গিকারবদ্ধ ফ্রন্ট। লড়াইয়ের ময়দানে এই দুইয়ের মাঝে আর কিছু নেই।

বিরসা মুন্ডা এবং তাদের লড়াইকে স্মরনে রেখে আজকের দিনে অন্যায়ের বিরুদ্ধে লড়াইতে শপথ নেওয়া মানুষের ঐতিহ্য এবং উত্তরাধিকার এটাই।

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 09-Jun-20 15:20 | by 2
Permalink: https://cpimwestbengal.org/let-the-kingdom-of-the-queen-be-ended-and-our-kingdom-be-established-birsa-munda-died-on-9-june-1900-a-memoir
Categories: Current Affairs
Tags: 9june, birsamunda, british imperialism
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড