২৭ শে সেপ্টেম্বর বনধ - বামদলগুলির সমর্থন

Author
ওয়েবডেস্ক প্রতিবেদন

সংগ্রামরত কৃষকদের সাথে আলাপআলোচনা করে সমস্যার সমাধান করতে মোদী সরকার এখনও অস্বীকার করছে। মোদি সরকারের এহেন আচরনের নিন্দা করার পাশাপাশি বামদলগুলি দাবি জানাচ্ছে কৃষি আইনগুলিকে অবিলম্বে বাতিল করতে হবে, এমএসপি বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে, ন্যাশনাল মানিটাই

Left Parties: Support Bharat Bandh

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ভারতের কমিউনিস্ট পার্টি, সারা ভারত ফরওয়ার্ড ব্লক, বিপ্লবী সমাজতান্ত্রিক দল এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

সম্মিলিত কিষাণ মোর্চার ডাকে ২৭শে সেপ্টেম্বর ভারত বন্ধকে সমর্থন করার জন্য জনগণের কাছে আবেদন

কৃষি আইন বাতিল এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তার দাবিতে ঐতিহাসিক কৃষক সংগ্রাম দশ মাস পেরিয়েও অব্যাহত রয়েছে।

সংগ্রামরত কৃষকদের সাথে আলাপআলোচনা করে সমস্যার সমাধান করতে মোদী সরকার এখনও অস্বীকার করছে।

মোদি সরকারের এহেন আচরনের নিন্দা করার পাশাপাশি বামদলগুলি দাবি জানাচ্ছে কৃষি আইনগুলিকে অবিলম্বে বাতিল করতে হবে, এমএসপি বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে, ন্যাশনাল মানিটাইজেশন পাইপলাইন প্রকল্প এবং শ্রম কোড বাতিল করতে হবে।

বামদলগুলি তাদের সমস্ত ইউনিটকে ভারত বন্ধের সাফল্যের জন্য সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানাচ্ছে।

বামদলগুলি এই ভারত বন্ধকে সমর্থন করার জন্য জনগণের কাছে আবেদন করে।

সীতারাম ইয়েচুরি, সাধারণ সম্পাদক, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)

ডি রাজা, সাধারণ সম্পাদক, ভারতের কমিউনিস্ট পার্টি

দেবব্রত বিশ্বাস, সাধারণ সম্পাদক, সারা ভারত ফরওয়ার্ড ব্লক

মনোজ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক, আর এস পি

দীপঙ্কর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী – লেনিনবাদী)


প্রকাশ: ২৪-সেপ্টেম্বর-২০২১
No English Content

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 24-Sep-21 22:30 | by 2
Permalink: https://cpimwestbengal.org/left-parties-support-bharat-bandh
Categories: Press Release
Tags: agri laws, bharat bandh, left parties support, samyukta kisan morcha, september 27
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড