করোনা সচেতনতায় আবারো বিকল্প মডেল কেরালা

Author
ওয়েবডেস্ক

Kerala: Feasible Alternative Model To Follow

প্রকাশ: ১৭-মার্চ-২০২০

কোভিড ১৯ মোকাবলায় অভিনব সক্রিয়তার নজির গড়ে চলেছে কেরালা সরকার। জনমানসে আতঙ্ক রুখতে জনসচেতনতা গড়ে তোলার ওপর সবচেয়ে জোর দিয়েছে তারা। শুধু কেরালাবাসীদের জন্যই নয়, ভিন রাজ্য থেকে কেরালায় কাজ করতে আসা শ্রমিকদের মধ্যেও সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে পিনারাই বিজয়নের সরকার।  গুরুত্ব দেওয়া হয়েছে ভাষাগত সমস্যার ওপরেও।  কেরালায় পরিযায়ী বাংলাভাষী শ্রমিকদের জন্য এমনকি বাংলাতেও পোস্টার ছড়ানো হয়েছে।

পিনারাই বিজয়নের টুইট

সেই পোস্টার মুখ্যমন্ত্রী নিজেই টুইট করেন। পোস্টারে ঝরঝরে বাংলাতে পরিষ্কারভাবে উল্লিখিত হয়েছে  করোনা সংক্রমণে অহেতুক আতঙ্কিত না হয়ে কী কী করণীয়। গণসমাগম, গণ পরিবহণ এবং সংক্রামিত ব্যক্তির কাছে না যাওয়ার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মাস্ক পড়া, আলো বাতাস এবং শৌচালয় যুক্ত কোনো ঘরে ১৪ দিন নিজেকে আবদ্ধ রাখা, খাদ্য তালিকা থেকে শুরু করে কীভাবে এবং কোথায় চিকিৎসার জন্য যেতে হবে এই যাবতীয় প্রয়োজনীয় পরামর্শ সম্বলিত পোস্টারটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 17-Mar-20 10:03 | by 2
Permalink: https://cpimwestbengal.org/kerala-feasible-alternative-model-to-follow
Categories: Current Affairs
Tags: covid-19, covid19., cpim, leftinindia
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড