ভারতে চতুর্থ করোনা আক্রান্তের মৃত্যু

Author
ওয়েবডেস্ক

It's Four Now : Corona Infected Died In India

প্রকাশ: ২০-মার্চ-২০২০

চতুর্থ করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে ভারতে।

বৃহস্পতিবার জার্মানি থেকে ফেরা ৭০ বছর বয়সী পাঞ্জাবের এক ব্যক্তির মৃত্যু হয়েছে, ফলে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল চার। আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রিপোর্ট আসায় জানা গিয়েছে যে ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ছিল। ৭২ বছর বয়সী ওই ব্যক্তি সদ্য বিদেশ থেকে ফিরেছেন। জার্মানি থেকে ইতালি হয়ে ভারতে ফিরেছিলেন তিনি। পঞ্জাবের নওয়ানশহরের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। প্রচণ্ড বুকে ব্যাথার পর তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর শরীর থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, তাতে মিলেছে করোনা ভাইরাস।

এর আগে তিনজনের মৃত্যু হয়েছে ভারতে। কর্ণাটকে, দিল্লিতে ও মহারাষ্ট্রে ওই তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৮টি নতুন করোনা আক্রান্তের খবর মিলেছে, ফলে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১৬৯। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

করোনা ছড়িয়ে পড়ার ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে রয়েছে ভারত। যদিও কোনও গোষ্ঠীর মধ্যে এখনও ছড়িয়ে পড়ার খবর নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

একই সাথে ইরানে করোনা আক্রান্ত এক ভারতীয়ের মৃত্যু ঘটেছে।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে এখনও পর্যন্ত ৮,০০০ মানুষের প্রাণ গিয়েছে, এবং দু'লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত।

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 20-Mar-20 00:53 | by 2
Permalink: https://cpimwestbengal.org/its-four-now-corona-infected-died-in-india
Categories: Current Affairs
Tags: coronainindia, covid-19
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড