"দুনিয়ার সবচেয়ে ধনী মানুষটার সব সম্পত্তির চেয়েও একজন মানুষের জীবনের দাম কয়েক লক্ষ গুন বেশি" - চে গ্যেভারাঃ এক বিপ্লবীর জন্মদিনে স্মৃতিচারণা

Author
ওয়েবডেস্ক

“If You Tremble With Indignation At Every Injustice Then You Are A Comrade Of Mine” - Che Guevara: A memoir

প্রকাশ: ১৪-জুন-২০২০

১৪ জুন ১৯২৮, আর্জেন্টিনার রোসারিওতে এক শিক্ষিত পরিবারে জন্ম হয় আর্নেস্তো ডে লা সেরনা গ্যেভারা'র। পড়াশোনার পাশাপাশি রাগবি খেলায় বিশেষ দক্ষতা অর্জন করেন। ছোট থেকেই হাঁপানি (অ্যাস্থমা)'র দ্বারা পীড়িত ছিলেন।

বুদ্ধ এবং অ্যারিস্টটল সম্পর্কে তার বিশেষ চর্চা ছিল। প্রথাগত শিক্ষা নেন চিকিৎসাবিজ্ঞানের ছাত্র হিসাবে। ডাক্তারির পাঠ শেষে মোটরসাইকেল নিয়ে বেড়িয়ে পড়েন দেশের হাল হকিকত বুঝতে। লাতিন আমেরিকার শাসনে তখন ঘোর অন্ধকারের সময়। মার্কিন সাম্রাজ্যবাদের দালাল হিসাবে স্বৈরাচারী সরকার চেপে বসে অত্যাচার চালাচ্ছে জনগণের উপরে। মোটরসাইকেল চড়ে তার সেই দেশ দেখা যাত্রার যখন শেষ হয় ততদিনে ডাক্তারির ছাত্র চে পরিণত হয়েছেন বিপ্লবী চে'তে। এই যাত্রার সবচেয়ে উল্লেখযোগ্য একটি অংশ হিসাবে তিনি নিজেই উল্লেখ করেছেন সেই সময়ের কথা যখন একটা গোটা রাত তিনি ফিদেল কাস্ত্রো এবং তার ভাই রাউল কাস্ত্রোর সাথে কথা বলে কাটিয়ে দেন - পরিচিত হন বিপ্লবীদের সাথে। ফিদেল কাস্ত্রোর সাথে কাটানো সেই সময় চে'র বিপ্লবী জীবনের ঊষালগ্ন বলা যায়।

কিউবায় বিপ্লবী অভ্যুত্থান ঘটিয়ে ছুঁড়ে ফেলেন অত্যাচারী শাসনব্যবস্থাকে। ইতিমধ্যেই ফিদেল কাস্ত্রো তাকে "কমান্দান্তে" হিসাবে দায়িত্ব দিয়েছেন। কার্যত তিনি ছিলেন কিউবা বিপ্লবের অন্যতম একটি মস্তিস্ক, সেকন্ড ইন কমান্ড। বিপ্লব সফল হবার পরে সে দেশের মন্ত্রী হন, কিউবার সমাজতান্ত্রিক ব্যাবস্থার কথা ছড়িয়ে দিতে সারা পৃথিবীতে রাষ্ট্রদূত হিসাবে ভ্রমন করেন।

বলিভিয়ায় একই কায়দায় গেরিলা যুদ্ধ চলাকালীন গ্রেফতার হন সেখানকার সরকারি সেনাবাহিনীর হাতে। তাকে গুলি করে হত্যা করা হয়েছিল।

সারা পৃথিবীতে চে'র নাম আজও অমলিন - কারণ তিনি এমন এক বিল্পবী যার কথা এবং কাজ ছিল সমান। মেয়ে'কে লেখা চিঠিতে চে নিজেই সেকথা লিখে গেছেন।

আজকের পৃথিবীতে সমাজতান্ত্রিক শিবির নেই, কিন্তু ফাঁদে পড়া পুঁজিবাদ যতদিন মানুষের উপরে শোষণের চাকা ঘোরানো জারী রাখবে ততদিনই মানুষের বুকে স্বাধীনতা, মুক্তি এবং বিপ্লবের অন্যতম প্রেরণা হিসাবে চে গ্যেভারার নাম রয়ে যাবে।

মৃত্যুর আগে ঘাতকের চোখে চোখ রেখে তার বলা কথা মনে রাখতে হয় সবাইকেই - "গুলি চালাও কাপুরুষ! তোমার গুলীতে মরবে শুধু শরীরটা, আদর্শটা নয়।"

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 14-Jun-20 14:19 | by 2
Permalink: https://cpimwestbengal.org/if-you-tremble-with-indignation-at-every-injustice-then-you-are-a-comrade-of-mine-che-guevara-a-memoir
Categories: Current Affairs
Tags: 14june, che guevara, cpim, cubanrevolution
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড