রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল

Author
ওয়েবডেস্ক

First Death Due To Corona: WB

প্রকাশ: ২৩-মার্চ-২০২০

রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।

সমীর কুমার মিত্র বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে সোমবার চারটে নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।গত ১৫তারিখে তাঁর বর্তমান কাজীপাড়ার ফ্ল্যাটে তিনি অসুস্থ হয়ে পড়েন।সেখান থেকে তাঁকে প্রথমে দমদমের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দু'দিন বাদে বিধাননগরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে পরীক্ষায় তাঁর শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। অবস্থার আরো অবনতি হয়। ভেন্টিলেশন দেওয়া হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। এদিন বিকালে তাঁর মৃত্যু হয়। সমীর কুমার মিত্র জন্ম থেকেই ১৫৬, নগেন্দ্র নাথ রোডে বসবাস করতেন। দক্ষিণ দমদমের যুগীপাড়া  অঞ্চলে। সম্প্রতি কাজীপাড়ায় ফ্লাট কিনে চলে গিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন।

তিনি ইস্টার্ন রেলের উচ্চপদস্ত আধিকারিক ছিলেন। তাঁর একমাত্র ছেলে ইটালিতে বসবাস করেন। ইটালির নাগরিক মহিলাকে বিবাহ করেন। জানুয়ারি মাসে ছেলে এসেছিল বলে জানা গেছে। বর্তমানে ছেলে কোথায় আছেন তা নিয়ে সঠিক খবর জানা যাচ্ছে না। মৃত সমীর কুমারের মা ,স্ত্রী গীতা মিত্র বর্তমান। করোনা ভাইরাস ধরা পড়ার পরে মৃতর মা ,স্ত্রী, রান্না যিনি করতেন সেইসঙ্গে বাড়িতে বিভিন্ন চিকিৎসার প্রয়োজনে রক্ত সংগ্রহ করতে আসা ব্যক্তিকে বাঙ্গুর হাসপাতালে কোয়রান্টিনে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। অসুস্থ হবার দু'দিন আগে আজাদ হিন্দ এক্সপ্রেসে করে তিনি বিলাসপুর থেকে আসেন।রেলে কর্মজীবনের প্রথম নিয়োগ বিলাসপুরেই হয়েছিল। ইতিমধ্যে যুগী পাড়া ,কাজীপাড়ায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এসে পর্যবেক্ষণ করে গেছে।

তাঁর কাকার পরিবার জুগিপাড়ায় থাকলেও প্রায় সকলেই মানসিক ভারসাম্যহীন। মৃত্যুর খবর অঞ্চলে শোকের ছায়া নেমে আসলেও কেউই আতঙ্কে যেতে রাজি নয়। আত্মীয় পরিজনদের সম্পর্কে আর কিছু জানা যাচ্ছে না। দক্ষিণ দমদম জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। চলছে বিভিন্ন গুজব। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অহেতুক গুজব না ছড়াতে, আতঙ্কিত না হতে আবেদন জানানো হচ্ছে।

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 23-Mar-20 20:26 | by 2
Permalink: https://cpimwestbengal.org/first-death-due-to-corona-wb
Categories: Current Affairs
Tags: coronawb, covid-19
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড