ভারতের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: মার্কিন নিষেধাজ্ঞা আইন প্রত্যাখ্যান করতে হবে

Author
ওয়েবডেস্ক

আমদানিকৃত অপরিশোধিত তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ভারতও এমন দেশগুলির মধ্যে পড়ে, যারা রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করার কারণে মার্কিন নিষেধাজ্ঞার নিশানায় পড়তে পারে। ২০২৬ সালের জুলাই মাসে ভারতের মোট আমদানির ৫১ শতাংশেরও বেশি একা রাশিয়া থেকে এসেছে।

Defend India’s Sovereignty: Reject US Sanctions Law
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি প্রকাশ করেছে:
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নতুন মার্কিন নিষেধাজ্ঞা আইনের তীব্র নিন্দা করছে। এই আইনের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে রাশিয়ার তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলির উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র অন্য দেশগুলি কার কাছ থেকে তেল কিনবে, তা নির্ধারণের অধিকার নিজেদের হাতে কুক্ষিগত করতে চাইছে। এই আইন অন্যান্য দেশের বিদেশনীতি ও অর্থনৈতিক নীতি নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করছে, যা তাদের সার্বভৌমত্ব ও মর্যাদার সরাসরি লঙ্ঘন। এই ধরনের পদক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
আমদানিকৃত অপরিশোধিত তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ভারতও এমন দেশগুলির মধ্যে পড়ে, যারা রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করার কারণে মার্কিন নিষেধাজ্ঞার নিশানায় পড়তে পারে। ২০২৬ সালের জুলাই মাসে ভারতের মোট আমদানির ৫১ শতাংশেরও বেশি একা রাশিয়া থেকে এসেছে। জোর করে তেল সরবরাহে বিঘ্ন ঘটানো অথবা অত্যধিক ব্যয়সাপেক্ষভাবে সরবরাহের উৎস পুনর্গঠন করতে বাধ্য করা হলে জ্বালানির দাম ক্রমাগত বাড়তে পারে। এর ফলে মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবিকার উপর প্রভাব-সহ অর্থনীতিতে বহুমাত্রিক বিরূপ প্রভাব পড়তে পারে। ইরান থেকে আমদানিও ইতিমধ্যেই ব্যাহত হয়েছে।
মোদি সরকারকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রকে কৌশলগত অংশীদার হিসেবে দেখার এবং মার্কিন সাম্রাজ্যবাদের ভয় দেখানোর কৌশলের কাছে নতি স্বীকার করার নীতি বন্ধ করতে হবে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলকে জি-২০-র বাণিজ্যমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে প্রস্তাবিত মার্কিন সফরের সময় ভারতের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরতে হবে এবং এই আইন প্রত্যাহারের দাবি জানাতে হবে। আমাদের অর্থনৈতিক ও বিদেশনীতি সংক্রান্ত সিদ্ধান্তগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে পরিচালিত হতে দেওয়া যায় না।
..........................................................................................................................................................................................................................................................................................................................................................

The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:
Defend India’s Sovereignty: Reject US Sanctions Law
The Polit Bureau of the CPI(M) strongly condemns the new US Sanctions Act, which arms the US President with sweeping powers to impose tariffs of up to 100 per cent on countries purchasing Russian oil and gas. By weaponising trade, the US seeks to arrogate to itself the right to decide who purchases oil from whom. This legislation, dictating the foreign and economic policies of other countries is a blatant violation of their sovereignty and dignity and cannot be tolerated.
India, which is heavily dependent on imported crude, is among the countries that could be targeted because of its substantial imports from Russia. Russia alone accounted for more than 51 per cent of India’s imports in July 2026. Any forced disruption or costly restructuring of oil supplies can lead to escalating fuel prices resulting in a cascading impact on its economy including inflation, price rise and the livelihood of ordinary people. Imports from Iran have already been interrupted.
The Modi government must stop treating the United States as a strategic partner and succumbing to the intimidating tactics of US imperialism. Union Commerce Minister, Piyush Goyal, during his proposed US visit to attend the G-20 trade ministerial should forcefully put across India’s case and demand the repeal of this law. We cannot allow our economic and foreign-policy choices to be dictated by the US.
 

প্রকাশ: ২২-সেপ্টেম্বর-২০২৬

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 22-Sep-26 16:58 | by 4
Permalink: https://cpimwestbengal.org/defend-india’s-sovereignty-reject-us-sanctions-law
Categories: Press Release
Tags: , sovereignty, us sanction
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড