পহেলগাঁও গণহত্যায় পলিট ব্যুরোর বিবৃতি

Author
ওয়েবডেস্ক প্রতিবেদন

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব।

CPI(M) Strongly Condemns the Pahalgam Massacre: PB Statement

পহেলগাঁও গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছে সিপিআই(এম)

জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসবাদীদের আক্রমণে ২৮ জন নিরীহ মানুষের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো। এই মর্মান্তিক হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে সিপিআই(এম)। এই হামলায় বহু মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। সিপিআই(এম) তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছে।

এই ভয়াবহ অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। জম্মু ও কাশ্মীরের পুলিশ ও নিরাপত্তা বাহিনী কেন্দ্রীয় সরকারের অধীন। এমন জঘন্য হামলার জন্য যারা দায়ী, তাদের বিচারের আওতায় আনতে কেন্দ্র সরকারকে সর্বতোভাবে উদ্যোগ নিতে হবে। এ ঘটনার অপরাধীরা জাতির শত্রু, কাশ্মীরের মানুষেরও শত্রু। পর্যটক-পূর্ণ এলাকায় নিরাপত্তার ঘাটতি সহ সমস্ত দিক খতিয়ে দেখে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব।

এ শোকের সময়ে উগ্র মৌলবাদী শক্তির বিরুদ্ধে সিপিআই(এম) ভারতের জনসাধারণের সঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে।


প্রকাশ: ২৩-এপ্রিল-২০২৫

CPI(M) Strongly Condemns the Pahalgam Massacre

The Polit Bureau of the Communist Party of India (Marxist) strongly condemns the barbaric killing of 28 tourists in Jammu and Kashmir by terrorists. The CPI(M) extends deepest condolences to the families of the innocent people who lost their lives in the attack. Several people have suffered serious injuries in the attack. The CPI(M) extends wishes for their speedy recovery.

The perpetrators of the horrific crime must be apprehended and punished. The police and security forces are under the Central Government. The Central Government must leave no stone unturned in bringing the forces responsible for the dastardly attack to justice. The perpetrators of the crime are the enemies of the nation and more so of the people of Kashmir. It is incumbent on the Central Government to probe all angles of the attack including the lack of security in crowded tourist places.

The CPI(M) stands united with the people of India in this hour of tragedy against the extremist fundamentalist forces.

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 23-Apr-25 18:32 | by 2
Permalink: https://cpimwestbengal.org/cpim-strongly-condemns-the-pahalgam-massacre-pb-statement
Categories: Press Release
Tags: central government, pahalgam massacre
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড